আইসিসি’র বর্ষসেরা টি-টুয়েন্টিতে ঠাঁই বিরাট, সূর্য, হার্দিকের

দলের অধিনায়ক হিসেবে এবার ঠাঁই পেয়েছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের জস বাটলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে টি-টুয়েন্টি ফরম্যাটে পারফরমেন্সের ভিত্তিতে সেরা এগারো ক্রিকেটারের নাম প্রকাশ করল আইসিসি। গত বছর প্রথম এগারোয় কোনও ভারতীয় ক্রিকেটার ঠাঁই না পেলেও এবার একসঙ্গে তিন খেলোয়াড় ঠাঁই পেয়েছেন। তাঁরা হলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য। দলের অধিনায়ক হিসেবে এবার ঠাঁই পেয়েছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের জস বাটলার।

প্রতি বছরই খেলোয়াড়দের পারফরমেন্সের নিরিখে টেস্ট, টি টুয়েন্টি ও একদিনের ফরম্যাটে বিশ্বের সেরা এগারো খেলোয়াড়ের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সোমবার প্রথমে গত বছরের টি টুয়েন্টির সেরা এগারো খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে। সেরা এগারোতে সর্বাধিক খেলোয়াড় রয়েছে ভারত থেকে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও রয়েছেন সুর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য। দলে পাকিস্তান ও ইংল্যান্ডের দুই জন করে ক্রিকেটার ঠাঁই পেয়েছে। এ ছাড়া নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ঠাঁই পেয়েছেন। গত বছর অর্থা‍ৎ ২০২১ সালের সেরা এগারোয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ঠাঁই পেলেও এবার টাইগারদের কেউ জায়গা পাননি। গত বছর দলের অধিনায়ক ছিলেন পাকিস্তানের বাবর আজম। তাঁকে সরিয়ে এবার জায়গা করে নিয়েছেন গত অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের জস বাটলার।

আইসিসি’র টি টুয়েন্টির সেরা এগারোতে কারা-কারা ঠাঁই পেলেন আসুন দেখে নিই—-

জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক) ————–ইংল্যান্ড

মহম্মদ রিজওয়ান ——————————পাকিস্তান

বিরাট কোহলি———————————–ভারত

সূর্যকুমার যাদব ———————————ভারত

হার্দিক পাণ্ড্য————————————-ভারত

গ্লেন ফিল্লিপস ——————————-নিউজিল্যান্ড

সিকান্দার রাজা ——————————–জিম্বাবুয়ে

সাম কারেন ———————————— ইংল্যান্ড

বানিন্দু হাসারঙ্গা ———————————শ্রীলঙ্কা

হারিস রউফ ———————————-পাকিস্তান

জোস লিটল ——————————–আয়ারল্যান্ড

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

শেষ আটে কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত তথ্য

বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে খতম অভিযুক্ত প্রভাস মণ্ডল

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে