শেষ মুহুর্তের গোলে বায়ার্নের জয় রুখে দিল রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে দাপটের সঙ্গে খেলেও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়া হল না বায়ার্ন মিউনিখের। মঙ্গলবার রাতে শেষ মুহুর্তের গোলে হ্যারি কেইনদের জয় রুখে দিলেন টনি ক্রুজ-ভিনিসিয়ুস জুনিয়ররা। খেলার ফলাফল ২-২। ফলে দ্বিতীয় লেগে দুই দলের জমজমাট লড়াই হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আলিয়াঞ্জ আরিনায় ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে শুরু করে টমাস টুখলের শিষ্যরা। হ্যারি কেইন-লেরয় সানেদের মুহুর্মুহু আক্রমণে খানিকটা দিশেহারা হয়ে যায় রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ম্যাচের প্রথম ২১ মিনিটেই স্প্যানিশ ক্লাবটির গোল লক্ষ্য করে ৬টি শট নেন বায়ার্নের খেলোয়াড়রা। রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনকে একা পেয়েও বল জালে রাখতে ব্যর্থ হন লেরয় সানে। গোলের ওই সুবর্ণ সুযোগ মিস করার কয়েক মিনিটের মধ্যেই গোল হজম করতে হয় বায়ার্নকে। ম্যাচের ২৪ মিনিটের মাথায় মাঝ মাঠে বল পান রিয়ালের টনি ক্রুজ। ওই বল নিয়ে বায়ার্নের রক্ষণ ভাগের চার খেলোয়াড়ের রক্ষণব্যুহ ভেদ করে ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে পাস বাড়ান। সেই বল পেয়ে বায়ার্নের জাল কাঁপাতে ভুল করেননি রিয়ালের তারকা স্ট্রাইকার। ওই গোলের পরেই দুরন্তভাবে ম্যাচে ফিরে আসে রিয়াল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপান হ্যারি কেইন-লেরয় সানেরা। ম্যাচের ৫৩ মিনিটে ডান প্রান্তে বল পেয়ে দারুণ এক শটে রিয়ালের জালে বল জড়িয়ে বায়ার্নকে সমতায় ফেরান সানে। ওই গোলের মাত্র তিন মিনিট বাদে জামাল মুসিওয়ালাকে বক্সের মধ্যে ফেলে দেন রিয়ালের লুকাস ভাসকেজ। বায়ার্নের অনুকুলে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। রিয়াল গোলরক্ষক লুনিনকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। এর পরে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপায় টমাস টুখেলের শিষ্যরা। একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি কেইন-মুসিওয়ালারা। সবাই যখন ধরে নিয়েছিল ঘরের মাঠে জয় পেতে চলেছে বায়ার্ন ঠিক তখনই ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। ওই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।  

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী