কেশবকে সরিয়ে একদিনের সেরা বোলারের সিংহাসনে শাহিন, সেরা ব্যাটার বাবর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ বছর বাদে একদিনের সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছে পাকিস্তান। আর ওই হারানোর পুরস্কার পেলেন পাকিস্তানের খেলোয়াড়রা। আইসিসি’র ওয়ানডে ক্রম তালিকায় দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহাররাজকে সরিয়ে সিংহাসনে বসেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। আর সেরা ব্যাটারের সিংহাসন দখল করেছেন বাবর আজম। দীর্ঘদিন বাদে ফের পাকিস্তানি খেলোয়াড়দের যথেষ্ট উজ্জ্বল দেখাচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) আইসিসি’র তরফে ওয়ানডে’র সর্বশেষ ক্রম তালিকা প্রকাশিত হয়েছে। ক্রম তালিকা অনুযায়ী, এক লাফে তিন ধাপ এগিয়ে কেশব মহারাজকে সরিয়ে সেরা বোলাররের সিংহাসনে বসেছেন শাহিন শাহ আফ্রিদি। প্রাক্তন পাক অধিনায়ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে ১২.৬২ রান গড়ে দিয়ে নিয়েছেন আট উইকেট। শেষ বার ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের সময় বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন শাহিন। তাঁর রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯৬। যা কেরিয়ারের সর্বোচ্চ। পাকিস্তানের আর এক পেসার হ্যারিস ররউফ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন। তিনি এক লাফে ১৪ ধাপ এগিয়ে ১৩তম স্থানে পৌঁছেছেন। আইসিসি’র ক্রম তালিকায় বোলারদের মধ্যে দু’নম্বরে রয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান। তাঁর রেটিং পয়েন্ট ৬৮৭। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন তিন নম্বরে। চার নন্বরে রয়েছেন ভারতের স্পিনার কুলদীপ যাদব।

শাহিন আফ্রিদি যেমন ওয়ানডে ফরম্যাটে সেরা বোলারের সিংহাসনে আসীন হয়েছেন, তেমনই সেরা ব্যাটারের সিংহাসনে বসেছেন প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। শেষ ম্যাচে খেলেছিলেন দুর্দান্ত ৮০ রানের ইনিংস। আর ওই ইনিংসই তাঁকে আইসিসির ক্রমতালিকায় এক নম্বরে পৌঁছতে সাহায্য করেছে। পাকিস্তানি অধিনায়ক রিজওয়ানও ক্রমতালিকায় উন্নতি করেছেন। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে পৌঁছেছেন তিনি।

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্যদফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের