আইসিসিকে নিয়ে মিথ্যাচার করে হাতেনাতে পাকড়াও ইউনূসের ‘মিথ্যা বাচস্পতি’ ক্রীড়া উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘মিথ্যা বাচস্পতি’ হিসাবেই গোটা বাংলাদেশের কাছে পরিচিত মুহাম্মদ ইউনূসের ক্রীড়া উপদেষ্টা তথা আইএসআই এজেন্ট আসিফ নজরুল। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে নিয়ে মিথ্যাচার করতে গিয়ে হাতেনাতে ধড়া পড়ে গেলেন। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ দলে মুস্তাফিজুর রহমানকে রাখা নিয়ে কোনও চিঠি পাঠায়নি আইসিসির নিরাপত্তা কমিটি। তাহলে প্রশ্ন উঠেছে, কেন অকারণে মিথ্যা কথা বললেন আসিফ নজরুল? কেন আইসিসির কাছে বিসিবির মাথা হেঁট করে দিলেন? রাতেই এ বিষয়ে ‘মিথ্যা বাচস্পতি’ আসিফের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি দাবি করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তথা অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামই তাকে আইসিসির চিঠির বিষয়টি জানিয়েছেন।

এদিন রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে আইসিসির নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তিনটি শর্ত দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।’

এর পরে হুঙ্কার ছেড়ে বাংলাদেশের ক্রিকেট উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’ আসিফ নজরুলের ওই দাবি নিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল পড়ে যায়। বেশ কয়েক ঘন্টা বাদে বিসিবি’র তরফে জানানো হয়, ভারতে কি কি কারণে বিশ্বকাপ খেলতে যাওয়া সম্ভব নয়, তা জানিয়ে গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে আইসিসিকে যে মেল পাঠানো হয়েছিল, তার প্রেক্ষিতে কোনও জবাব পাওয়া যায়নি। ক্রীড়া উপদেষ্টা ওই চিঠি কোথা থেকে পেলেন, তা সংস্থা জানে না।’

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?