চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চেজের ব্যাটে ভর করে পাপুয়া নিউ গিনিকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে জয় দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ক্রিকেট দুনিয়ায় দুধের শিশু পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৬ বল বাকি থাকতেই জিতে গেলেন রভম্যান পাওয়েলরা। সৌজন্যে রোস্টন চেজের ঝোড়ো ব্যাটিং।

বৃষ্টির পূর্বাভাস থাকায় থাকায় টসে জিতে প্রথমে পাপুয়া নিউ গিনিকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। শুরুতেই ধাক্কা খেয়েছিল ক্রিকেট দুনিয়ায় দুধের শিশু। ৫০ রানের মধ্যে চার উইকেট খুঁইয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে জুটি বেঁধে সেসে বাউ ও চার্লস আমিনি ৪৪ রান যোগ করে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচান। কিন্তু ১৫তম ওভারে আমিনি সাজঘরে ফেরায় ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাপুয়া নিউ গিনির ব্যাটিং লাইন আপ। একা কুম্ভ হয়ে যিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন সেই সাসে বাউ (৫০) ফেরেন আলজারি যোসেফের বলে।  শেষের দিকে কিপলিন ডোগরা খানিকটা আগ্রাসী মেজাজে ব্যাট করেন। তাঁর ১৮ বলে অপরাজিত ২৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে পাপুয়া নিউ গিনি।

জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারের প্রথম বলেই শূন্য রানে ফেরেন জনসন চার্লস। এর পরেই ঝেঁপে বৃষ্টি নামে। বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়। এর পরে নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৫৩ রান যোগ করেন। জন কারিকোর বলে ২৭ রানে সাজঘরে ফেরেন পুরান। স্কোর বোর্ডে ২ রান যোগ হতে না হতে ফিরে যান আসাদ ভাল্লার বলে সাজঘরে ফেরেন ব্রেন্ডন (২৯ বলে ৩৪)। ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল ১৪ রান করে ফিরে যান। শেরফানে রাদারফর্ডও (২) ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। তবে তাতে সমস্যায় পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। রোস্টন চেজ (৪২) ও আন্দ্রে রাসেল (১৫) ছয় বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ