টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বকাপে আজ রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। টসে জিতে প্রথমে হাশমাতুল্লাহ শাহিদিদের ব্যাট করতে পাঠিছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে আফগানরা তুলেছে ৭৫ রান।   

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রথম ম্যাচে গতবারের রানার্স নিউজিল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল জয় তুলে নিয়েছেন জস বাটলার-জনি বেয়ারস্টোরা। আজকের ম্যাচেও জয়ের লক্ষ্যে ঝাঁপানোর কথা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। অন্যদিকে, প্রথম দুটি ম্যাচেই হার মানতে হয়েছে হাশমাতুল্লাহ শাহিদিদের। ফলে রবিবারের ম্যাচে হারের হ্যাটট্রিক এড়ানোই মূললক্ষ্য আফগানদের। দিল্লির পিচ বরাবরই ব্যাটারদের কাছে স্বর্গ। উইকেট পেতে কালঘাম ছুটে যায় বোলারদের। ফলে প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়ে ইংল্যান্ডের উপরে চাপ তৈরি করতে চান হাশমাতুল্লাহ শাহিদিরা।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিসি টপলি।

আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উর রহমান, নাভিন-উল হক এবং ফজল হক ফারুকি।

প্রেমিকে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী