দুরন্ত মিচেল মার্শ, টাইগারদের বিড়াল বানিয়ে দিল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: আগের ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। শনিবার বাংলাদেশের বিরুদ্ধেও তেমনই এক চোখধাঁধানো ইনিংস খেললেন মিচেল মার্শ। তাঁর ১৩২ বলে অপরাজিত ১৭৭ রানের দৌলতে ৩২ বল বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল অজিরা। তবে মিচেলকে যোগ্যসঙ্গত করেছেন ডেভিড ওয়ার্নার (৫৩) ও স্টিভ স্মিথ (অপরাজিত ৬৩)। হারলেও অবশ্য এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ রয়েছে লিটন দাসদের।

এদিন পুণেতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৬ রান তুলেছিল বাংলাদেশ। জয়ের জন্য ৩০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হয়নি। তৃতীয় ওভারে তাসকিন আমেদের বল লেগে টেনে তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ট্র্যাভিস হেড (১১)। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নেমে তাসকিন আমেদ-মুস্তাফিজুর রহমানদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন মিচেল মার্শ। তাঁকে যোগ্য সঙ্গত করতে থাকেন ডেভিড ওয়ার্নারও। ১৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের বলে সিঙ্গল নিয়ে ৩৭ বলেই ৫০ পূর্ণ করেন মার্শ। খানিক বাদে অর্ধ শতরান পেয়ে যান ডেভিড ওয়ার্নারও। শেষ পর্যন্ত ২৩ তম ওভারে এসে ওয়ার্নারকে (৫৩) ফিরিয়ে অজিদের দ্বিতীয় উইকেটের জুটি ভাঙেন মুস্তাফিজুর। তাঁর ফুললেংথের বল চিপ করতে গিয়ে মিড অনে বাংলাদেশ অধিনায়কের তালুবন্দি হন অজি ওপেনার।

কিন্তু তার পরেই তৃতীয় উইকেটে জুটি বেঁধে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে নিজেদের হাতে পুরোপুরি নিয়ে আসেন মিচেল মার্শ ও স্টিভ স্মিথ। বাংলাদেশের কোনও বোলারকেই রেয়াত করেননি দুই অজি ব্যাটার। বিশেষ করে মার্শ ছিলেন বিধ্বংসী। ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৭ বলেই শতরান পূর্ণ করেন তরুণ অজি ব্যাটার। নাসুম আমেদ ও মুস্তাফিজুর রহমানের উপরেই বেশি নির্দয় ছিলেন তিনি। ১১৭ বলেই ব্যক্তিগত দেড়শো রান পূর্ণ করেন মার্শ। চলতি বিশ্বকাপে ফর্মে না থাকা স্টিভ স্মিথও এদিন বাংলাদেশে বোলারদের অনায়াসে সামাল দিয়ে একদিনের ক্রিকেটে নিজের ৩২তম অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৪.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। মার্চ ১৭৭ এবং স্মিথ ৬৩ রানে অপরাজিত থাকেন।  

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের