আফগানিস্তানকে ৬ উইকেটে হারালেন সাকিবরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল টাইগাররা। শনিবার ৯২ বল বাকি থাকতেই আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিলেন সাকিব আল হাসানরা। দলের অবলীলায় জয়ের পিছনে দুরন্ত ভূমিকা রাখলেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। টাইগারদের দুই ব্যাটারই অর্ধশতরান করেছেন।

এদিন ধর্মশালা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে আপগানিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনাযক সাকিব আল হাসান। শুরু ভাল করেও ৩৭.২ ওভারে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরুবাজ। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও স্পিনার মেহেদী হাসান মিরাজ তিনটে করে উইকেট নেন।

জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পরে টাইগাররা। তামিম ইকবালের মতো দেশের সেরা ওপেনারকে বাদ দিয়ে যাকে দলে ঢুকিয়েছিলেন টাইগার কোচ চণ্ডিকা হাথুরুসিংহে সেই তানজিদ হাসান তামিম পঞ্চম ওভারেই ১৩ বলে ৫ রান করে রান আউট হয়ে বিশ্রাম নিতে সাজঘরে পৌঁছন। যিনি চলতি বিশ্বকাপে সবাইকে চমকে দেবে বলে দাবি করেছিলেন বাংলাদেশের সবজান্তা অধিনায়ক সাকিব আল হাসান সেই লিটন দাস ১৮ বলে ১৩ রান করে ফেরেন। ২৭ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পরে যায় টাইগাররা। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করেন বল হাতে ভেল্কি দেখানো মেহেদী হাসান মিরাজ ও সহ অধিনায়ক  নাজমুল হোসেন শান্ত। দুজনে ৯৭ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। ৭৩ বলে ৫৭ রান করে নাভিন উল হকের বলে ফেরেন মিরাজ। অধিনাযক সাকিব আল হাসান করেন মাত্র ১৪। ৩৪.৪ ওভারেই ছয় উইকেট হাতে নিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত শান্ত ৫৯ এবং মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত থাকেন।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?