ডাচদের বিরুদ্ধে জয়ই পাখির চোখ অজিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি:  বিশ্বকাপে আজ বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। শুরুতে হোঁচট খেলেও শেষ দুই ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস ফিরেছে অজিদের। ফলে আজকের ম্যাচে জয় নিশ্চিত করেই ঝাঁপাচ্ছে প্যাট কামিংস বাহিনী। অন্যদিকে নেদারল্যান্ডসের ফের এক অঘটন ঘটানোর স্বপ্ন দেখছেন।

আইসিসি’র র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ডাচদের অনেকটাই ফারাক। অজিরা যেখানে রয়েছে চতুর্থস্থানে সেখানে ডাচরা ১৪ নম্বরে। প্রতিযোগিতার শুরুতে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শ্রীলঙ্কা ও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয় দীর্ঘদিন বাদে শতরান করেছেন ডেভিড ওয়ার্নার। পর পর দুই ম্যাচে অর্ধ শতরান ও শতরান করেছেন মিচেল মার্শ। মার্নুস লাবুশানেও রান পেয়েছেন। তবে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা অফ ফর্মে রয়েছেন। ফলে খানিকটা চিন্তায় থাকতে হচ্ছে অজি অধিনায়ক প্যাট কামিংসকে। অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডরাও বল হাতে এখনও পর্যন্ত ভেল্কি দেখাতে পারেননি। তবে পর পর দুই ম্যাচে জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনায় নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের বিরুদ্ধে ব্যাটার ও বোলাররা কেরামতি দেখাবে বলেই মনে করছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দিলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে। টপ অর্ডারের ব্যাটার বিক্রমজিত সিংহ, ম্যাক্স ওডাউড, বাস ডি লিডিরা রান পাচ্ছেন না। ফলে কোনও ম্যাচেই ব্যাটিংয়ের শুরুটা দারুণ করা যাচ্ছে না। তবে মিডল অর্ডারে থাকা ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস, সাইব্র্যান্ড এঞ্জেলব্রেখট, লোগান ভ্যান বিকরা রানের মধ্যে রয়েছেন। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও প্রত্যাশিত বল করতে পারছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামান্য ভুল হলে যে চরম মূল্য চোকাতে হবে, তা ভালভাবেই জানে্বন ডাচ অধিনায়ক।

একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ২ বার মুখোমুখি হয়েছে। দু’বারই জিতেছে অজিরা। তবে দ’দলেরই শেষ সাক্ষা‍ৎ হয়েছে ১৬ বছর আগে ২০০৭ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাচরা সর্বোচ্চ রান তুলেছেন ১২৯। অন্যদিকে ডাচদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর ৫ উইকেটে ৩৫৮। আজকের ম্যাচে যুযুধান দুই শিবির ওই রেকর্ড ছাপিয়ে যেতে পারে কিনা, তাই দেখার।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ