শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বাড়ি ফিরছেন বাবর আজমরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমে ব্যাট করে ইংল্যান্ড রানের পাহাড় গড়তেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। শেষ পর্যন্ত সম্মানের লড়াইয়ে জস বাটলারদের কাছে ৯৩ রানে হেরে বাড়ি ফিরছেন বাবর আজমরা। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

শনিবার প্রথমে ব্যাট করে বেন স্টোকসের ৮৪ আর জো রুটের ৬৩ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তুলেছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে যেতে ৪০ বলে ৩৩৮ রান তুলতে হতো পাকিস্তানকে। যা অসম্ভব ছাড়া আর কিছু নয়। তবুও বাবর আজমদের লক্ষ্য ছিল, শেষ ম্যাচ জিতে মুখ রক্ষা করা। কিন্তু রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আবদুল্লাহ শফিককে সাজঘরে ফেরান ডেভিড উইলি। তৃতীয় ওভারে ফখর জামানকে (১) ফিরিয়ে জোর ধাক্কা দেন সেই উইলি। তৃতীয় উইকেটে পাক অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান জুটি বেঁধে ৫১ রান যোগ করেন। দুজনেই দলকে বিপদ থেকে টেনে তোলার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু বাবরকে (৩৮) ফিরিয়ে দেন গাস আটকিনসন। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রিজওয়ান ও সৌদ সাকিল।

কিন্তু রিজওয়ানকে বড় রানের ইনিংস খেলতে দেননি মইন আলি। মাত্র ৩৬ রানে ফিরতে হয় চলতি বিশ্বকাপে একাধিক ম্যাচে পাকিস্তানের পরিত্রাতাকে। তার পরে সৌদ সাকিল ও সালমান আলী আগা পঞ্চম উইকেটে বড় রানের জুটি বাঁদার চেষ্টা করেছিলেন। যদিও সফল হননি। ২৮তম ওভারে আদিল রশিদ সাজঘরে ফেরান সাকিলকে (২৯)। ইফতিখার আমেদ (৩) ও শাদাব খানও (৪) দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। দুজনকে ফেরান মইন আলি ও আদিল রশিদ। একা কুম্ভ হয়ে লড়াই চালান সালমান আলী। ৪৩ বলে অর্ধশতরান করেন তিনি। তার পরেই ডেভিড উইলির বলে সাজঘরে ফেরেন। ৩৮তম ওভারে শাহিন আফ্রিদিকে (২৫) ফিরিয়ে কার্যত পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন গাস আটকিনসন। শেষ দিকে চালিয়ে খেলতে থাকেন হ্যারিস রউফ ও মহম্মদ ওয়াসিম। শেষ পর্যন্ত ৪৪তম ওভারের তৃতীয় বলে হ্যারিসকে ফিরিয়ে (২২ বলে ৩৫) পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন ক্রিস ওকস। ১৬ রানে অপরাজিত থাকেন ওয়াসিম।   

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের