আটে আট, প্রোটিয়াদের ২৪৩ রানে হারিয়ে জয়ী রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের ‘অঘোষিত ফাইনালে’ দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে টানা আট ম্যাচে জয় পেল ভারত। রবিবার ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির শতরানের দৌলতে ৩২৬ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ২৭.১ ওভারে ৮৩ রানেই গুটিয়ে যায় উড়ন্ত প্রোটিয়ারা। এদিনের জয়ের ফলে গ্রুপ লিগে শীর্ষস্থান নিশ্চিত করলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আগামী রবিবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন রোহিতরা।

ইডেনে বরাবরই দ্বিতীয়ার্ধে ব্যাট করা কঠিন, তা জেনেই টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সেই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা যেমন দিয়েছেন ব্যাটাররা, তেমনই দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরু থেকেই বল হাতে ভেল্কি দেখাতে শুরু করেন বোলাররা। ভারতের রানের পাহাড় তাড়া করার জন্য যাঁর উপরে প্রোটিয়ারা সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, সেই কুইন্টন ডি কককে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরত পাঠান মহম্মদ সিরাজ। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক রানকারী ৫ রান করে ফেরেন। নবম ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে (১১) ফিরিয়ে ফের ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। পরের ওভারে দক্ষিণ আফ্রিকার হিটম্যান হিসেবে পরিচিত আইডেন মার্করামকে (৯) সাজঘরের পথ দেখান মহম্মদ শামি। দলীয় স্কোর বোর্ডে পাঁচ রান যোগ হতে না হতেই জোড়া ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা।

মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত হাইনরিখ ক্লাসেন রবীন্দ্র জাদেজার বলের লাইন মিস করে ১ রানে সাজঘরে ফেরেন। এক বল বাদে রাশি ভ্যান ডার ডুসেনকে (১৩) ফিরিয়ে প্রোটিয়াদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন শামি। ৪০ রানে প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়ায় উড়ন্ত প্রোটিয়ারা। ষষ্ঠ উইকেটে ডেভিড মিলার ও মার্কো জানসেন জুটি বেঁধে দলের হারের ব্যবধান কমানোর চেষ্টা চালান। মিলারকে (১১) ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। নিজের পরের ওভারে কেশব মহারাজকেও (৭) সাজঘরের পথ দেখান জাড্ডু। ২৬ ওভারে জানসেনকে (১৪) ফেরান কুলদীপ যাদব। দলীয় স্কোরে কোনও রান যোগ হওয়ার আগে কাসিগো রাবাডাকে (৬) ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট শিকার করেন জাদেজা। ২৮তম ওভারের প্রথম বলে লুঙ্গি এনগিডিকে (০) প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দেন কুলদীপ যাদব।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল