বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে জয়ী নেদারল্যান্ডস

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের গোহারা হারল বাংলাদেশ। শনিবার নেদারল্যান্ডসের কাছে রানে হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নিলেন স্বঘোষিত টাইগাররা। ডাচদের বিরুদ্ধে জেতার জন্য দরকার ছিল ২৩০ রান। কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশ ৪২.২ ওভারে ১৪২ রানেই গুটিয়ে গেল। টানা পাঁচ ম্যাচ হেরে এক অনন্য নজির তৈরি করলেন সাকিব আল হাসানরা।  

শনিবার ইডেন গার্ডেনসে জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য ছিল ২৩০ রান। কিন্তু ওই সামান্য রান তাড়া করতে নেমেই শুরু থেকেই ক্রিজে এসে ডাচ বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে থাকেন বাংলাদেশি ব্যাটাররা। দলের স্কোর বোর্ডে ১৯ রান যোগ হতেই সাজঘরে ফেরেন লিটন দাস। ৪.২ ওভারে আরিয়ান দত্তের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ১২ বলে মাত্র ৩ রান করে আউট হন বাংলাদেশের তারকা ব্যাটার। পরের ওভারেই সাজঘরে ফেরেন তামিম ইকবালের বিকল্প হিসেবে দলে ঠাঁই পাওয়া তানজিদ তামিম। তার অবদান ১৬ বলে ১৫ রান। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে  মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। কিন্তু সফল হননি। পল ফন ম্যাকেরনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ৯ রান করে ফেরেন শান্ত। এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে দুই অঙ্কের রানে পৌঁছতে পারলেন না টাইগারদের বড় ভরসা।

সহ অধিনায়কের চেয়েও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আল শোচনীয়। দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে ফন ম্যাকেরনের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তার অবদান ১৪ বলে ৫। মেহেদী হাসান মিরাজকে (৩৫) ফেরান বাস ডি লিডি। মুশফিকুর রহিমও (১) দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। ৭০ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে ২৭.৩ ওভারে শতরানের গণ্ডি পার করিয়ে দেন মাহমুদুল্লাহ ও মাহেদী হাসান। ৩০তম ওভারে অকারণে রান নিতে গিয়ে ডিডির ছোড়া বলে আউট হয়ে সাজঘরে ফেরেন মাহেদী হাসান (১৭)। ৩৩তম ওভারে লিডির বলে চার হাঁকাতে গিয়ে আরিয়ান দত্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ (২০)। শেষের দিকে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তাসকিন আমেদ ও মুস্তাফিজুর রহমান। কিন্তু দলের লজ্জার হার এড়াতে পারেননি। 

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো