সেমিফাইনালের একটি স্থানের জন্য লড়াই তিন দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে ভর করে মঙ্গলবার রাতেই বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। আগেই পৌঁছে গিয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ফলে বাকি একটি স্থানের জন্য জোর টক্কর চলছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। তিন দলেরই ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট করে। ফলে কেন উইলিয়ামসন, বাবর আজম ও হাশমাতুলাহ শাহিদিদের কাছে গ্রুপের শেষ ম্যাচ কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই।

তবে বাকি দুই দলের সমসংখ্যক পয়েন্ট থাকলেও সামান্য এগিয়ে কিউইরা। পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকা নেট রান রেট ০.৩৯৮। বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে কিউইরা। শেষ ম্যাচে ভাল রানের ব্যবধানে জিতলেই চতুর্থ দল হিসেবে সেমিতে পৌঁছবে।

লিগ টেবিলে এই মুহুর্তে পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। নেট রানরেট ০.০৩৬। আগামী শনিবার শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন বাবর আজমরা। ওই ম্যাচে বিশাল ব্যবধানে জিততে পারলে একটা সুযোগ থাকবে পাকিস্তানের। না হলে বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে পাকিস্তানের।

চার বড় দল ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া আফগানিস্তান আগামী শুক্রবার শেষ ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। হাশমাতুল্লাহ শাহিদিদের ঝুলিতেও রয়েছে ৮ পয়েন্ট। ওই ম্যাচে প্রোটিয়াদের হারালে সরাসরিই শেষ চারে জায়গা করে নেবে আফগানরা। কিন্তু হারলেই বিদায় নিতে হবে।

তবে যদি বৃষ্টিতে তিন দলেরই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে নেট রান রেটের বিচারে সেমিতে পৌঁছে যাবে নিউজিল্যান্ড। তিন দলেরই লক্ষ্য থাকবে নেট রান রেট উন্নত করে সুবিধাজনক জায়গায় পৌঁছনো। তবে পাকিস্তান যেহেতু তিন দলের মধ্যে সবার শেষে খেলতে নামবে ফলে বাকি দুই দলের নেট রান রেট দেখে নিজেদের লক্ষ্য স্থির করার সুবিধা পাবে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়