বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল অস্ট্রেলিয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ভারতকে দুরমুশ করে একদিনের ক্রিকেটে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। রবিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে কার্যত  রোহিত শর্মাদের নিয়ে ছেলেখেলা করেছেন প্যাট কামিংসরা। প্রথমে ব্যাট করে ২৪০ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সাত ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছে অজিরা। সৌজন্য ট্র্যাভিস হেড আর মার্নুস লাবুশানের দুর্দান্ত ব্যাটিং। ষষ্ঠবার বিশ্বকাপ জিতে বাকি সব দলের ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন প্যাট কামিংসরা। আর ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য অজিরা কত টাকা পেলেন, জানেন?

চলতি বছরের বিশ্বকাপে পুরস্কার বাবদ কার্যত টাকার বর্ষণ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। মোট পুরস্কারমূল্য হিসেবে ১০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চ্যাম্পিয়ন দল হিসেবে অস্ট্রেলিয়া পেয়েছে ৪০ লাখ ডলার বা ভারতীয় মুদ্রায় ৩৩.৩৩ কোটি টাকা। তাছাড়া গ্রুপ লিগে সাতটি ম্যাচে জয় পেয়েছিলেন কামিংসরা। প্রতি ম্যাচে জয় লাভের জন্য ৪০ হাজার ডলার করে মোট ২ লাখ ৮০ হাজার ডলার পেয়েছে। সব মিলিয়ে ৪২.৮০ লক্ষ ডলার পেয়েছেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ কোটি ৬৫ লক্ষ টাকা জিতেছেন কামিংসরা। 

অন্যদিকে তৃতীয়বার বিশ্বকাপ না জিততে পারলেও টিম ইন্ডিয়ার আর্থিক প্রাপ্তি যথেষ্টই ঈর্ষণীয়। রানার্স আপ হিসেবে রোহিত শর্মারা পেয়েছেন ২০ লাখ ডলার। এ ছাড়া গ্রুপ লিগে ৯ ম্যাচ জেতার সুবাদে ৩.৬ লাখ ডলার। অর্থা‍ৎ ২৩.৬০ লাখ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৬৫ লক্ষ টাকা) পেয়েছে টিম ইন্ডিয়া।  

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী যুবতীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার