কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচে সুনীলকে বিশেষ সংবর্ধনা দেবে আইএফএ

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়া কাপের যুগ্ম যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। তার আগে বুধবার কলকাতায় চলে এল ভারতীয় দল। আগামী কয়েকদিন কলকাতায় প্রস্তুতি সারবে সুনীল ছেত্রীরা। ৬ জুনের সেই ম্যাচই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। জানা যাচ্ছে, সেই সুনীলকে বিশেষ সংবর্ধনা দেবে আইএফএ।

ভুবনেশ্বরে জাতীয় শিবির শেষ করে এদিন সকালে কলকাতা বিমানবন্দরে নামে ভারতীয় ফুটবল দল। সুনীলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন জনা পঞ্চাশের দর্শক। তাঁদের হাতে ছিল ব্যানার। ভারতীয় দল বিমানবন্দর থেকে বেরোতেই তাঁদের নাম ধরে চিৎকার করতে থাকেন সমর্থকরা। কেউ কেউ তাঁদের প্রিয় ফুটবলারদের সঙ্গে নিজস্বীও তোলেন। সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে বাসে উঠে পড়েন সুনীল। বাসের প্রথম আসনে বসে হাত নাড়েন সমর্থকদের উদ্দেশ্যে।

আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। এই ম্যাচের পরই ফুটবলকে বিদায় জানাবেন তিনি। তাই ওই ম্যাচে সুনীলের জন্য বিশেষ আয়োজন করেছে আইএফএ। এদিন ভারতীয় দলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ওই দিন ৬২ হাজার সমর্থককে সুনীলের মুখোশ দেওয়া হবে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সুনীলকে পুষ্পবৃষ্টি করা হতে পারে। এছা়ড়াও মাঠে রাখা হবে সুনীলের একটি বড় পোস্টার। উল্লেখ্য, গত ১৬ মে এক ভিডিও বার্তায় আচমকাই অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী। সেদিনই তিনি ঘোষণা করেছিলেন, ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচই হবে তাঁর ফুটবল জীবনের শেষ ম্যাচ।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের