ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে বিপত্তি, ২৪ ক্যারেট গোল্ড আইফোন খোয়ালেন উর্বশী

সেখানেই বিপাকে পড়েন বলি ডিভা ঊর্বশী রাউতেলা। তাঁর দামি ২৪ ক্যারেটের রিয়েল গোল্ড আইফোন চুরি হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের দাপটে এখনও উল্লসিত ভারতবাসী। পাকিস্তানকে অষ্টমবারের মতো হারিয়ে বিশ্বকাপে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। এই হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্যে আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গোটা ভারত উপস্থিত হয়েছিল, অনলাইনে টিকিট কেনার জন্যে রীতিমতো কাঙাল হয়ে গিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিরাট-রোহিতদের কোপে একাধিক ওভার থাকতেই বোল্ড-আউট হয়ে যায় পাকিস্তান। এই ম্যাচের জন্যেই দীর্ঘ ৭ বছর পর ভারতে প্রবেশ করলেন পাকিস্তান ক্রিকেট টিম।

কারণ ২০১৬ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তানের ক্রিকেটার হোক বা তারকা সকলের ভারতে ঢোকা নিষিদ্ধ হয়ে যায়। যাই হোক, ভারতের সেই জয়ের রেশ এখনও অব্যাহত। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভাইরাল হচ্ছে গতকালের ম্যাচের একাধিক ভিডিও। বিশেষ করে ম্যাচের আগে অরিজিৎ সিং-এর জমকালো পারফরম্যান্স ছিল রোহিত বাহিনীর বিশেষ অ্যানার্জি। শুধু তাই নয়, এদিন মাঠ থেকে অরিজিতের একাধিক কাণ্ডের ভিডিও ধরা পড়ে ক্যামেরায়। কখনও সে বিরাট পত্নী অনুষ্কার ছবি তোলার জন্যে তাঁকে অনুরোধ করছিলেন আবার কখনও লর্ডসের মাঠে সৌরভ জামা খুলে ঘোরানোর আইকনিক দৃশ্য নতুন করে তৈরি করেছেন। হ্যাঁ, গতকাল ইন্ডিয়া টিমের একটি জার্সি স্টেডিয়ামে দাঁড়িয়ে ঘোরাতে দেখা হয়েছে অরিজিৎ-কে।

এমনকি মাঠ থেকে স্ত্রী অনুষ্কার সঙ্গে বিরাটের একটি মিষ্টি কথোপকথনের ভিডিও ভাইরাল হয়। এছাড়াও এদিন ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন, নেহা কক্কর, সলমান খান, বরুন ধাওয়ান, শাব রাজ কুমার, ঊর্বশী রাউতেলা-সহ একাধিক বলিউড শিল্পীরা। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে গিয়ে বিপাকে পড়েছেন ঊর্বশী রাউতেলা। একসময় ইন্ডিয়ান ক্রিকেট টিমের অন্যায় খেলোয়াড় ঋষভ শেট্টির সঙ্গে তাঁর প্রেম কাহিনী নিয়ে কম চর্চা হয়নি। এমনকি তাঁকে ঋষভের পথ থেকে সরে যেতে বলছেন ভক্তরা। তবে এখন আর তেমন কিছু তাঁদের মধ্যে নেই। দুজনের মধ্যে ক্রোধ চরমে। তাই দেশের ক্রিকেট ম্যাচ দেখতে বরাবরই উদ্যোগী ঊর্বশী। শোনা গিয়েছে, ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন ট্রফি উন্মোচন করবেন তিনিই। কিন্তু গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকদের ভিড়ে একেবারে জবুথবু তারকারাও। আর সেখানেই বিপাকে পড়েন বলি ডিভা ঊর্বশী রাউতেলা। তাঁর দামি ২৪ ক্যারেটের রিয়েল গোল্ড আইফোন চুরি হয়ে গিয়েছে। এদিন একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানালেন এই কথা, আর কর্তৃপক্ষ যদি তাঁর ফোন পেয়ে থাকে তাহলে তাঁকে জানাতে অনুরোধ করেছেন ঊর্বশী। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক