যশস্বীর আউট নিয়ে বিতর্ক, বাংলাদেশি আম্পায়ারকে নিয়ে উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ হচ্ছে  মেলবোর্নে। আর এই ম্যাচেও বর্ডার গাভাসকর ট্রফির মত ভুল আম্পারিংয়ের শিকার টিম ইন্ডিয়া। যশস্বী জয়সোয়ালের আউট নিয়ে শুরু হল বিতর্ক । স্নিকোতে কোনও আওয়াজ না হয়েও  তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শারফুদৌলা সৈকত আউটের সিদ্ধান্ত নেন। কারণ, যশস্বীর বল গ্লাভসে লেগেছে।  এই পুরো ঘটনা নিয়ে এখন শুরু হয়েছে আলোচনা ।

এদিনের ম্যাচে কী ঘটেছে ?

৭০.৫ ওভারে বল করছিলেন  প্যাট কামিন্স। সেইসময় ব্যাট করতে নামেন যশস্বী । তাঁর বল যশস্বীর লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। সেই বলে ব্যাট চালান তিনি । সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। তখন  নটআউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। এরপর অস্ট্রেলিয়া রিভিউ নেন। তখনই বাংলাদেশি তৃতীয় আম্পায়ার যশস্বীকে আউট ঘোষণা করে দেন ।

এই নিয়ে তৃতীয় আম্পায়ার শারফুদৌলা সৈকত জানিয়েছেন, ‘ ভিডিয়োতে দেখা যাচ্ছে বল গ্লাভসে লেগেছে। বলের দিক পরিবর্তন হয়েছে। তাই আউট করা হয়েছে  যশস্বীকে । ‘ বলা বাহুল্য, স্নিকো মিটার অনুযায়ী, বলটা ব্যাট বা গ্লাভসে লাগেনি। সাধারণত বল লাগলে স্নিকো মিটার নড়াচড়া করে। কিন্তু যশস্বীর ক্ষেত্রে তা হয়নি । আম্পায়ার খালি চোখে দেখে তাঁকে আউট ঘোষণা করে দেন। এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর জানিয়েছেন, ‘স্নিকোতে দেখাচ্ছে বল লাগেনি, কিন্তু আউট দেওয়া হলো। এটা ভুল সিদ্ধান্ত। এটা নটআউট।‘ সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন প্রযুক্তিকে যখন কাজে লাগান হচ্ছে  না, তাহলে সেটাকে কেন ব্যবহার করছ? একথায় যশস্বী আউট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ।

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

‘করবা চৌথ’-এ অনিল-সুনিতার বাড়িতে চাঁদের হাট, তৃতীয় স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে সামিল আমিরও

কোহিনূর গ্রুপের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

গুগল সার্চে ফাঁস হচ্ছে ডিসকর্ড মেসেজ? বড় বিপদে পড়ার আগে ছোট্ট কাজ করে নিন

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

এক চার্জে ১৬০ কিমি! বাইকের বাজারে ঝড় তুলতে হাজির Avore EX1

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির