দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Hockey World Cup 2023: ভারত-ইংল্যান্ড ম্যাচ শেষ অমীমাংসিতভাবে

নিজস্ব প্রতিনিধি, রাউরকেল্লা: বিশ্বকাপ হকিতে ভারত-ইংল্যান্ড ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবে। দুই দল গোল করার একাধিক সুযোগ পেলেও  সুযোগ কাজে লাগাতে পারেনি। একই দিনে স্পেন মুখোমুখি হয় ওয়েলসের বিরুদ্ধে। স্পেন ৫-১ গোলে জয়ী হয়েছে। তবে স্পেন বনাম ওয়েলসের থেকে ভারত-ইংল্যান্ডের ম্যাচ কার্যত মিডিয়ার সব আলো শুষে নিয়েছে। ঘরের মাঠে বসেছে হকি বিশ্বকাপের আসর। দ্বিতীয় ম্যাচে ভারত জয়ী হয় কি না, তা দেখার জন্য মুখিয়ে ছিল গোটা দেশ।  প্রথম ম্যাচে ভারত স্পেনকে ২-০ গোলে পরাজিত করে।

প্রথমার্ধে ইংল্য়ান্ড গোল করার বেশ কয়েকটি সুযোগ পেলেও তারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। গোল করার সুযোগ পেয়েছিল ভারতও। দ্বিতীয়ার্ধে ভারত একটি পেনাল্টিও পায়।পেনাল্টি  কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ভারতকে কিছুটা হলেও চাপে রাখে ইংল্যান্ড। প্রথমার্ধে মনদ্বীপ একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি।  

প্রথমার্ধে ইংল্যান্ডও পাঁচটি পেনাল্টিও পেয়েছিল। তুলনামূলকভাবে প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের আক্রমণের ঝাঁঝ অনেকটা বাড়িয়ে নেয়। সমান তালে জবাব দেয় ভারতও। দ্বিতীয়ার্ধে যশপ্রীত সিং সবুজ কার্ড দেখায়  নিয়ম অনুসারে দুই মিনিটের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে। পরে অবশ্য তিনি খেলায় যোগ দেন। শেষবার ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ১৯৯৪-তে।  ভারত এবং ইংল্যান্ড রয়েছে গ্রুপ ডি-তে।   ভারত বিশ্বকাপ হকি চ্যাম্পিয়ন হয় কি না সেটাই দেখার। 

আরও পড়ুন Hockey World Cup 2023: স্পেনকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু ভারতের

 

Published by:

Share Link:

More Releted News:

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ