IND vs NZ 1st T20: কিউইদের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ১৭৭ রান

রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে টি টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে নিউজিল্যান্ড। শুক্রবার টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রান তুলল সফরকারী দল। অর্থা‍ৎ জয় পেতে হলে ২০ ওভারে ১৭৭ রান তুলতে হবে হার্দিক পাণ্ড্যর ছেলেদের। প্রতিবেদন প্রকাশের সময়ে  সাত ওভারে ৩৯ রান তুলেছে টিম ইন্ডিয়া। সাজঘরে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ, শুভমন গিল ও রাহুল ত্রিপাঠী।

রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে এদিন টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। একদিনের সিরিজে গোহারার ধাক্কা কাটিয়ে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। মাত্র চার ওভার এক বলে ৪৩ রান তোলেন দুই ওপেনার। কিন্তু বিপজ্জনক হয়ে ওঠার আগে অ্যালেনকে (২৩ বলে ৩৫ রান) ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। ওভারের শেষ বলে মার্ক চ্যাপমানকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান। এর পরে গ্লেন ফিল্লিপসকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কনওয়ে। তৃতীয় উইকেটের জুটিতে ৬০ রান যোগ করেন দুজনে। ব্যক্তিগত ১৭ রানের মাথায় ফিল্লিপসকে ফেরান কুলদীপ যাদব।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন কনওয়ে ও ড্যারিল মিচেল। অর্ধশতরান করার পরে অর্শদীপ সিংহের বলে দীপক হুডার হাতে ক্যাচ তুলে আউট হন কিউই ওপেনার (৩৫ বলে ৫২ রান)। দলের স্কোর বোর্ডে এক রান যোগ হওয়ার পরে ঈশান কিষাণের দুর্দান্ত থ্রো’তে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মাইকেল ব্রেসওয়েল। এর পরে মিচেল সান্তনারের সঙ্গে জুটি বাঁধেন ড্যারিল মিচেল। ভারতীয় বোলারদের আক্রমণ শানানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু দ্রুত ফিরে যান সান্তনার। ব্যক্তিগত সাত রানের মাথায় শিভম মাভির বলে রাহুল ত্রিপাঠীর হাতে ক্যাচ তুলে দেন তিনি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন মিচেল। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৭৬ রান। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর চার ওভার বল করে ২২ রানে দুই উইকেট নিয়েছেন।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা