দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমতা ফেরালেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: প্রথম টেস্ট শেষ হয়েছিল তিন দিনে। আর পেসারদের দাপটে দ্বিতীয় টেস্টের ফয়সালা হতে পুরো দু’দিনও লাগল না। মোট ১০৭ ওভারেই ম্যাচের জয়-পরাজয়ের নিষ্পত্তি ঘটল। মনে হচ্ছিল কোনও ওয়ান ডে ম্যাচ হচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে সমতা ফেরালন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

বুধবার থেকে শুরু হয়েছিল কেপটাউন টেস্ট। প্রথম দিনে মহম্মদ সিরাজের দাপটে ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বড় ইনিংস গড়তে পারেনি টিম ইন্ডিয়াও। মিডল অর্ডার আর শেষের সারির ব্যাটারদের জঘন্য পারফরম্যান্সে ১৫৩ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। ৯৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে চরম বিপাকে পড়েছিল প্রোটিয়ারা। একদিনেই ২৩ উইকেট পড়েছিল।

বৃহস্পতিবার ব্যর্থতা ভুলে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াতে পারবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু আইডেন মার্করাম (১০৬) ছাড়া আর কোনও প্রোটিয়া ব্যাটার যশপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের আগুন ঝরনো বোলিং সামলাতে পারেননি। মার্করামের শতরান সত্বেও মাত্র ৩৬.৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়।

জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৭৯ রান। ওই সামান্য রান তাড়া করতে নেমে সতর্কভাবেই খেলতে শুরু করেন যশস্বী জয়সোয়াল এবং রোহিত শর্মা। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা যশস্বী ভালো খেলতে-খেলতে নান্দ্রে বার্গারের বলে ব্যক্তিগত ২৮ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। শুভমন গিল শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করতে থাকেন। কিন্তু বেশিক্ষণ টিঁকতে পারেননি। ১০ বলে ১০ রান করে কাগিসো রাবাডার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন। বিরাট কোহলিকে (১২) ফিরিয়ে দেন মার্কো জানসেন। কিন্তু ততক্ষণে জয়ের দোরগোড়ায় পোঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে এনে ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ২২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। আইয়ার ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক