T-20 SERIES: ২০০ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে শ্রীলঙ্কা

অধিনায়ক রোহিত শর্মার (৪৪) পাশাপাশি বড় রান পেয়েছেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পরে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে রাহুল দ্রাবিড়ের ছেলেদের। বৃহস্পতিবার লখনউয়ে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং করল রোহিত বাহিনী। প্রথম ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছে ভারত। জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২০০ রানের টার্গেট বেঁধে দিয়েছে। অধিনায়ক রোহিত শর্মার (৪৪) পাশাপাশি বড় রান পেয়েছেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। ভারতের প্রথম সারির ব্যাটসম্যানদের দাপটের কাছে এদিন যথেষ্টই ম্রিয়মান দেখিয়েছে শ্রীলঙ্কার বোলারদের।

এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সনাকা। কিন্তু তাঁর সেই কৌশল কাজে লাগেনি। ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখেশুনে খেলতে থাকেন ভারতের দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষাণ। মাত্র ৩২ বলেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। প্রথম ছয় ওভারের পাওয়ার প্লেতে ৫৮ রান ওঠে। ব্যক্তিগত ৪৩ রানের মাথায় ঈশান কিষাণের সহজ ক্যাচ ফেলে দেন জে লিয়েনেগে। জীবন ফিরে পাওয়ার পরে ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ঈশান। ১০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৯৮ রান। দলের ১১২ রানের মাথায় ব্যক্তিগত ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিজে এসে ঈশানের সঙ্গে জুপটি বাঁধেন শ্রেয়স আইয়ার। দুজনেই শ্রীলঙ্কার বোলারদের বেদম প্রহার করতে থাকেন।

শ্রেয়স ও ঈশানের আগুনের ব্যাটিংয়ের মুখে অসহায় হয়ে পড়েন সফরকারী দলের বোলাররা। ৮৯ রান করে সাজঘরে ফেরেন ইশান। দলের রান তখন ১৬৫। পরে রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানে দলকে পৌঁছে দেন শ্রেয়স আইয়ার।

জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই বিপাকে পড়ে সফরকারী দল। ইনিংসের প্রথম বলেই ভুবনেশ্বর কুমারের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার ওপেনার পাত্থুম নিশাঙ্কা। দলের ১৫ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন কামিল মিশ্রা। তিন ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে সফরকারী দল।

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা