গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

Share:

নিজস্ব প্রতিনিধি:  শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০টি ছক্কা হাঁকানোর নজির গড়েছেন তিনি। একই সঙ্গে এই ফরম্যাটে ১০০ ছক্কার মাইলফলক ছোঁয়া প্রথম ভারতীয় ব্যাটারও হয়ে উঠেছেন তিনি। 

মঙ্গলবার (১৮ অগস্ট)  ম্যাচের চতুর্থ দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই কীর্তি গড়েন পন্থ। লাহিরু কুমারার বলে ছক্কা মেরে ১০০টি টেস্ট ছক্কা পূর্ণ করেন তিনি। মাত্র ৫১টি টেস্টেই এই মাইলফলকে পৌঁছে গেলেন ভারতীয় তারকা। ফলে দ্রুততম ১০০ টেস্ট ছক্কার রেকর্ড এখন তাঁর দখলে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। টেস্টে ১০০ ছক্কা পূর্ণ করতে গিলক্রিস্টের লেগেছিল ১৩৭টি ইনিংস। পন্থ সেই রেকর্ডকে অনেক পিছনে ফেলে নতুন নজির তৈরি করলেন।

টেস্ট ক্রিকেটে পন্থের আগে মাত্র তিনজন ব্যাটার ১০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছিলেন। তাঁরা হলেন, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকস। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন পন্থ। একই সঙ্গে তিনি হলেন এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয়। 

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার