ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হতচ্ছাড়া বৃষ্টির কারণেই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে হেরে যেতে হল বৈভব সূর্যবংশীদের। বৃহস্পতিবার (১১ জুন) প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছিল ভারতীয় ‘এ’ দল। জবাবে ২৫.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৭ রান করেই জয় হাসিল করে আফগানিস্তান। চার রানে জিতে যান ইমরান মীর-রা।

ডাম্বুলায় এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান আফগান অধিনায়ক ইমরান মীর। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার প্রভসিমরান সিংহ ও বৈভব সূর্যবংশী। ২২ বলে ৪৪ করে ফেরেন বৈভব। তিন নম্বরে নেমে মাত্র ৮ রান করে আউট হয়ে যান প্রিয়াংশ আর্য। দুর্দান্ত খেলতে থাকা প্রভসিমরান শতরানের দোরগোড়া থেকে ফেরেন। তিনি করেন ৮৪ রান। রুতুরাজ গায়কোয়াড় ও তিলক বর্মা চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে আড়াই রানের গণ্ডি টপকে দেন। দুজনেই ৬৬ রান করে আউট হন। সূর্যাংশ শেগড়ে ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলে ভারতীয় দল।

জয়ের জন্য ৩৫০ রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি আফগানরা। অধিনায়ক ইমরান মীর ও হাসান এইসাখিল প্রথম উইকেটে ৬৩ রান যোগ করেন। অষ্টম ওভারে বল করতে এসে হাসানকে (৩৪) ফিরিয়ে জুটি ভাঙেন আর্শাদ খান। তিন নম্বরে নামা খালিদ তানিওয়াল তেমন সুবিধা করতে পারেননি। দশম ওভারে অনুকুল রায়ের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করেন ২ রান। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের সামনে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন ইমরান মীর ও বানির শাহ। ৪৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন আফগান অধিনায়ক। অন্যদিকে বানির শাহ অর্ধশতরান পূর্ণ করতে নেন ৫১ বল। ২৫.৫ ওভারে যখন আফগানিস্তানের রান ২ উইকেটে ১৭৭, তখনই ঝেঁপে বৃষ্টি আসে। ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা আর গড়ায়নি। ডাকওয়ার্থ-লুইস মেথডে আফগানিস্তানকে জয়ী ঘোষণা করেন আম্পায়াররা।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল