৩১৪ রানে শেষ ভারতের ইনিংস, অল্পের জন্য শতরান হাতছাড়া পন্থের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ারের কাঁধে ভড় করে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৮৭ রানে এগিয়ে গেল ভারত। ৩১৪ রানে শেষ হয় ভারতের ইনিংস। দুর্দান্ত খেললেও অল্পের জন্য শতরান হাতছাড়া হল ঋষভের। মেহেদি হাসানের বলে ৯৩ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম চারটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে সাত রান। ক্রিজে রয়েছেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।

আগের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবার দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তুলেছিল ভারত। শুক্রবার সকালেই ভারতীয় শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। পরের ওভারে ফের আঘাত হানেন তাইজুল। সুইপ করতে গিয়ে বল মিস করেন শুভমান গিল (২০)। দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে রক্ষা করতে দেখেশুনে খেলছিলেন দুই পোড়খাওয়া ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা আর বিরাট কোহলি। কিন্তু তাঁদের জুটি ভাঙেন তাইজুল। ২৪ রান করে সাজঘরে ফেরেন পূজারা। ৭২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে ভারত। মধ্যাহ্নভোজের সময় সফরকারী দলের রান দাঁড়ায় ৩ উইকেটে ৮৬।

মধ্যাহ্নভোজের পরেই তাসকিন আহমেদের বলে খোঁচা মেরে ব্ক্তিগত ২৪ রানে ফিরে যান বিরাট কোহলি। পঞ্চম উইকেটে জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের তোপ সামাল দেন ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার। দুজনে মিলে ১৫৯ রান যোগ করেন। যখনই মনে হচ্ছিল শতরান পেতে চলেছেন ভারতের উইকেটরক্ষক, তখনই মেহেদি হাসান মিরাজের বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পন্থ। ১০৪ বলে সাতটি চার আর পাঁচ ছক্কার সাহায্যে ৯৩ রান করে ফিরে যান। ঋষভের আউট হওয়ার পর পর পর দুটি উইকেট তুলে নেন টাইগাররা। চার রানে ফেরেন অক্ষর পটেল। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো শ্রেয়াস আইয়ারও ফেরেন ৮৭ করে। অশ্বিনকে ১২ রানে লেগ বিফোর উইকেট করে সাজঘরের পথ দেখান সাকিব। শেষ বেলায় তাইজুলের বলে আউট হন উমেশ যাদব।  

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী