জাপানকে হারিয়ে এশিয়া কাপ হকির ফাইনালে ভারত

শনিবার সুপার ফোরের ম্যাচে জাপান ২-১ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। 

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপ হকির ফাইনালে চলে গেল ভারত। শনিবার সুপার ফোরের ম্যাচে জাপান ২-১ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে এই জাপানের কাছেই ৫-২ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। কিন্তু চারদিনের মধ্যেই সেই প্রতিশোধ তুলে নিল মেন ইন ব্লু। জাপানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভারতের তরুণদের এই লড়াই সকলের নজর আকর্ষণ করেছে।

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় হকি দলকে। খেলা আরাম্ভ হওয়ার কিছুক্ষণ পরই ভারতকে এগিয়ে দেন মনজিৎ সিং।পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। প্রথম কোয়ার্টারে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টারে জাপান সেই গোল শোধ করে দেয়। তাকুমা নিওয়া পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ১-১ করেন। দ্বিতীয়বারের প্রচেষ্টায় গোলটি করেন তিনি।

এরপর তৃতীয় কোয়ার্টারে ফের এগিয়ে যায় ভারত। এবার গোল করেন পবন রাজবীর। উত্তম সিংয়ের পাস থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর মরিয়া চেষ্টা করেও ভারতের জমাট রক্ষণ ভাঙতে পারেননি জাপানের খেলোয়াড়রা। ফলে ম্যাচ শেষে জয় পায় টিম ইন্ডিয়া। আগামী পয়লা জুন মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিজয়ীদের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের