নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসির ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চতুর্থস্থানে নেমে গেল নিউজিল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে জিতে এবার টি টুয়েন্টির পরে একদিনের ক্রিকেটেও আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এল রোহিত বাহিনী। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত। আর ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গিয়েছে ইংল্যান্ড। সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চতুর্থস্থানে নেমে গেল নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ইন্দোরে কিউইদের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিল রোহিতের ছেলেরা। আর টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ ছিল আইসিসির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার সুবর্ণসুযোগ। প্রথমে ব্যাট   নেমে নয় উইকেটে ৩৮৫ রান সংগ্রহ করেছিল ভারত। সৌজন্য অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিলের জোড়া সেঞ্চুরি। হার্দিক পাণ্ড্যও যোগ্য সঙ্গত করেছিলেন। ৩৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৯৫ রানে গুটিয়ে যায় কিউইরা। শার্দূল ঠাকুর ৪৫ রানে তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জয়ের স্বপ্ন ভেঙে খানখান করে দেন।

এদিন ম্যাচ শুরু আগে ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড তিন দলেরই একদিনের ম্যাচে রেটিং পয়েন্ট ছিল ১১৩। জিতে ১১৪ রেটিং পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠে আসে টিম ইন্ডিয়া। ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে চলে গিয়েছে ইংল্যান্ড। ১১২ রেটিং পয়েন্ট তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড হেরে ২ রেটিং পয়েন্ট খুঁইয়ে ১১১ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে নেমে গিয়েছে। ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?