Women’s Asia Cup: ঘরের মাটিতে বাংলাদেশের হার, সেমিতে প্রায় নিশ্চিত ভারত

১০ ওভারে বাংলাদেশ তোলে মাত্র ৫০ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘরের মাটিতে বাংলাদেশকে ৫৯ রানে হারিয়ে দিল ভারত। সৌজন্যে শেফালি ভার্মার ঝোড়ো ইনিংস। শেফালি ৪৪ বলে ৫৫ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অস্থায়ী অধিনায়ক স্মৃতি মান্ধানা। ৩৮ বলে ৪৭ রান করেন। পারফরম্যান্সের নিরিখে পিছিয়ে নেই জেমিমাহ রডরিগস। ২৪ বলে রান করেন ৩৫। এর আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় শেফালিরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পাকিস্তানের কাছে ভারতকে হারতে হয়েছে মাত্র ১৬ রানে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ছিল প্রেস্টিজ ফাইট।এই ম্যাচে হেরে গেলে এশিয়া কাপ থেকে ভারত ছিটকে যেত। নির্ধারিত ২০ ওভারে ভারত পাঁচ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে।

টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শেফালিরা ব্যাটিংয়ে যেমন দাপট দেখিয়েছে, দাপট দেখিয়েছে বোলিংয়েও। আর ক্ষুরধার বোলিংয়ের ধাক্কায় বলা যেতে পারে, চোখের নিমেষে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। ২০ ওভার শেষ হতে দেখা গল বাংলাদেশ সাত উইকেটের বিনিময়ে রান তুলেছে মাত্র ১০০।

বাংলাদেশের হার যে নিশ্চিত সেটা স্পষ্ট হয়ে যায় ১০ ওভার শেষের পর। ১০ ওভারে তারা তোলে মাত্র ৫০ রান। বাকি ১০ ওভারের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তারা তুলতে পারবে না, সেটা বোঝাই গিয়েছিল। তবে তারা জয় পেতে আপ্রাণ চেষ্টা চালায়। ভারতীয় বোলারদের মধ্যে নজর কেড়েছে স্নেহ রানা। তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে সংগ্রহ করে এক উইকেট। দীপ্তি শর্মা চার ওভারে ১৩ রানের বিনিময়ে সংগ্রহ করে দুই উইকেট। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সফল শেফালি। চার ওভারে ১০ উইকেটের বিনিময়ে তিনি দুই উইকেট সংগ্রহ করেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়