এশিয়া কাপের ফাইনালে পাক বধের হ্যাটট্রিকের লক্ষ্য ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে এখন উৎসবের মরশুম। চলছে নবরাত্রি ও শারদোৎসবের অনুষ্ঠান। এই আবহে দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে হ্যাট্রিক করার চেষ্টায় ভারত। রবিবার ভারত পাকিস্তানের খেলা মানেই আলাদা উত্তেজনা। এই দিনেই ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন রোডে তো সোনায় সোহাগা। তাই গোটা দেশ এখন অপেক্ষায়।

চলতি এশিয়া কাপে দুবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে নেমেছে। গ্রুপ লিগে ৭ উইকেটে চূর্ণ হয়েছে পাক ব্রিগেড। সুপার ফোরের ক্ষেত্রে কিছুটা উৎসাহ হয়ে পাক ক্রিকেটারদের দেখা গেলেও ম্যাচের দিন সেই ভাবে দেখতে পাওয়া যায়নি ছয় উইকেটে হারের পর পাপ ক্রিকেটাররা বুঝতে পেরেছেন, ভারতের বিরুদ্ধে খেললেই হারাই তাদের ভবিতব্য। চলতি এশিয়া কাপে দুরন্ত কর্মে রয়েছে ভারত। ছয় ম্যাচের মধ্যে সবকটিতেই জয় পেয়েছে ভারত ব্রিগেড। কিন্তু শুক্রবারে নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কা দেখ দিয়েছে ইন্ডিয়াকে। ফাইনালের আগে এই জোরদার লড়াই দরকার ছিল। ২২ গজের মধ্যে পাকিস্তানকে পরপর হারিয়ে হ্যাটট্রিক করতে প্রস্তুত ভারত।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই পাকিস্তানকে চাপে রাখতে প্রস্তুত ভারত। বাঁ হাতি ওপেনার হিসেবে খেলতে নামবে অভিষেক শর্মা।  বিধ্বংসী ব্যাটিং রাতের ঘুম কেড়েছে আফ্রিদিদের। পাওয়ার প্লে হোক বা মিডল ওভার— শর্মাজির হাত থেকে নিস্তার নেই। তাঁকে সঙ্গত দিতে রয়েছেন শুভমান গিল। ইমরান খান-ওয়াসিম আক্রাম-জাভেদ মিয়াঁদাদদের উত্তরসূরিরা ভারতের বিপক্ষে মাথা তুলে দাঁড়ানোর মতো লড়াই করতে পারছে না। রবিবার সন্ধ্যায়-রাতে প্যান্ডেল হপিংয়ের মধ্যেই ফোনে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের।

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের