আমেরিকার বিরুদ্ধে লড়াই করেই সুপার এইটে উঠল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকাকে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেল ভারত। সুপার এইটে পৌঁছলেও লড়াই করেই আমেরিকাকে হারাতে হল। সাত উইকেটে আমেরিকাকে হারাল ভারত। অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব।

এদিন প্রথমে ব্যাট করে ১১০ রান তোলে আমেরিকা। প্রথমেই উইকেট নিয়ে আমেরিকার শিবিরে ধাক্কা দেয় অর্শদীপ সিং। প্রথমে সায়ান জাহাঙ্গীর ও পরে অ্যান্দ্রিয়াস গাউসকে প্র‍্যাভিলিয়ানে ফেরত পাঠায় অর্শদীপ। আমেরিকার কোনও ব্যাটসম্যানই অর্শদীপের বোলিংয়ের সামনে সাবলীল ছিল না। নিতীশ কুমার ক্রিজে টিকে গেলেও তাঁকেও আউট করে দেন অর্শদীপ। পাঞ্জাবের এই বোলারের পাশাপাশি এদিন হার্দিক পাণ্ডিয়াকেও ভালো বোলিং করতে দেখা যায়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১০ রান করে আমেরিকা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আউট করে সৌরভ নেত্রভালকার। এরপর ঋষভ পন্থ ও সূর্য কুমার ভারতকে এগিয়ে নিয়ে যায়। ৪৪ রানের মাথায় ঋষভও আউট হয়ে যায়। ঋষভ আউট হওয়ার পর খেলতে নামে শিবম দুবে। শিবমকে সঙ্গে নিয়ে ভারতকে জয়ের লক্ষ্যে নিয়ে যায় সূর্যকুমার যাদব। তবে সেই কাজ মোটেও সহজ ছিল না। একটা সময়ে ২৫ বলে ২৪ রান দরকার ছিল। ক্রিজে সূর্যকুমার যাদব, শিবম দুবে। সূর্যকুমার ও শিবম দুজনে মিলে ভারতকে জয়ের দিকে নিয়ে যায়। ভারতের যখন ২২ বলে ২২ রানের দরকার ছিল, তখন সূর্য একটি ছয় ও একটা চার মারেন। ছয়-চার মেরে প্রয়োজনীয় রানের সংখ্যা কমিয়ে আনে। একটা সময়ে ১৮ বলে ৯ রান বাকি ছিল। এরপর বল বাউন্ডারি লাইনে পাঠিয়ে রানের সংখ্যা আরও কমিয়ে আনেন সূর্য। শেষ পর্যন্ত এক-দুই রান নিয়ে ঠান্ডা মাথায় জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম