এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধে আটকে গেল ভারত

এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত। মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে বসল টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত। মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে বসল টিম ইন্ডিয়া। ম্যাচের শেষ দিকে গোল হজম করে জয় হাতছাড়া করে ফেলল তারা। গত কালই জাপানকে হারিয়ে টুর্নামেন্টের সুপার ফোরের সূচনা করেছিল ভারতীয় দল। জাপানকে ২-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল মেন ইন ব্লু। গ্রুপ পর্বে এই জাপানের কাছেই ৫-২ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। কিন্তু চারদিনের মধ্যেই সেই প্রতিশোধ তুলে নেয় টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ীরা।

প্রথম কোয়ার্টারেই গোল খেয়ে বসে ভারত। ফলে শুরুতেই খানিকটা পিছিয়ে পড়ে তারা। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও ফের একটি গোল হজম করে বসে টিম ইন্ডিয়া। ফলে ম্যাচের রাশ পুরোপুরি মালয়েশিয়ার হাতে চলে যায়। 

তবে তৃতীয় কোয়ার্টার থেকে জ্বলে ওঠেন ভারতের খেলোয়াড়রা। ধীরে-ধীরে গোল করে শেষের দিকে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মেন ইন ব্লু। তবে ভাগ্য সুপ্রসন্ন না থাকায় এদিন আর জিতে মাঠ ছাড়া হয়নি ভারতের। খেলা শেষে হওয়ার তিন মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় প্রতিপক্ষ মালয়েশিয়া।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের