ইনিংসের শুরুতেই হোঁচট ভারতের, আউট রোহিত শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল ভারত। আউট হয়ে গেলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম সেশনের শেষে ভারতের স্কোর এক উইকেটে ৩৪ রান। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল।

শুক্রবার ৩০২ সালে শেষ করেছিল ইংল্যান্ড। এদিন আরও ৫১ রান যোগ করেন জো রুটরা। ইংল্যান্ডের টেল এন্ডারদের প্র্যাভিলিয়ানে ফেরত পাঠানোর পিছনে বড় ভূমিকা পালন করেন রবীন্দ্র জাদেজা। এদিন খেলতে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন ওলি রবিনসন। কিন্তু রবিনসনকে সাজঘরে ফেরত পাঠান রবীন্দ্র জাদেজা। এরপরে শোয়েব বসির ও জেমস অ্যান্ডারসনরা অবশ্য কোনও রানই করতে পারেনি। শূন্য রানেই এরা দুজনে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৩৫৩ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেতে হয় ভারতকে। ব্যক্তিগত দুই রানের মাথায় অ্যান্ডারসনের বলে আউট হয়ে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্রিজে ২৭ রান করে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল। যশস্বীর সঙ্গে রয়েছেন শুভমন গিল। শুভমন চার রান করে অপরাজিত রয়েছেন। বিশাখাপত্তনম ও রাজকোটে দ্বিশতরান করে সকলকে চমকে দিয়েছিলেন যশস্বী। এবারেও কী একই ধারা অব্যাহত রাখবেন এই তরুণ খেলোয়াড়, এখন সেটাই দেখার।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ