পন্থের পারফরম্যান্স নিয়ে পরামর্শ, নির্ভয়ে খেলার আহ্বান ভারতীয় কিংবদন্তির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএল ২০২৬ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রতিটি ম্যাচেই ঋষভ পন্থকে ওপেন করতে দেখা যেতে পারে- এমনটাই চান ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউয়ের প্রথম ম্যাচে নিজেকে ওপেনার হিসেবে পাঠিয়েছিলেন পন্থ। তবে ম্যাচ শেষে তাঁর মন্তব্যে কিছুটা হতাশা প্রকাশ করেছেন অশ্বিন।

নিজের ইউটিউব শো ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, পন্থ ওপেন করতে নামলে তাঁর আপত্তি নেই। কিন্তু পুরো মরশুম জুড়ে তিনি ওপেন করবেন কি না, সেই প্রশ্নে পন্তের অস্পষ্ট জবাব তাঁকে বিস্মিত করেছে। অশ্বিন বলেন, “পন্থ যেভাবে আউট হল, তা দুর্ভাগ্যজনক। তবে ম্যাচ শেষে তাঁর মন্তব্য আরও হতাশাজনক ছিল। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি পুরো মরশুম ওপেন করবেন? উত্তরে তিনি বললেন- ‘৫০-৫০’।”দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে পন্থ মাত্র ৭ রান করে রান আউট হন। মিচেল মার্শের সোজা শট মুকেশ কুমারের হাতে লেগে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা পন্তের উইকেট ভেঙে দেয়।

ম্যাচ শেষে পন্ত নিজেই জানান, পুরো আইপিএল জুড়ে নতুন বলের মুখোমুখি হবেন কি না, তা এখনও নিশ্চিত নন। তাঁর কথায়, “এটা ৫০-৫০ সিদ্ধান্ত।” তবে অশ্বিনের মতে, পন্থের জন্য ওপেন করাই সবচেয়ে কার্যকর। তিনি বলেন, “হাত জোড় করে অনুরোধ করব- প্রতিটি ম্যাচেই ওপেন করো।” পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করতে নেমে ২৩টি ম্যাচে পন্তের স্ট্রাইক রেট ১৫৯, সঙ্গে রয়েছে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান। অশ্বিনের মতে, পাওয়ারপ্লেতে সুযোগ পেলে পন্থ সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যাটার হয়ে ওঠেন, যা লখনউ সুপার জায়ান্টসের জন্য সুবিধা হতে পারে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর