এই মুহূর্তে




অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

নিজস্ব প্রতিনিধি: ৯৩ রানে শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। ইডেনে তিন দিনের ম্যাচের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা জিতল ৩০ রানে। শনিবার খেলার শেষে চেতেশ্বর পূজারা বলেছিলেন ইডেন গার্ডেন্সের এই পিছে চতুর্থ ইনিংসে ১২০ রান তাড়া করা অত্যন্ত কঠিন হতে পারে। তাঁর আশঙ্কা যে নেহাত অমূলক ছিল না তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ১২৩ রানে শেষ হওয়ায় ভারতে লক্ষ্য হয়ে দাঁড়ায় ১২৪ রান। কিন্তু সেই রান তুলতে কার্যত কাল ঘাম ছুটল ভারতের। ৯৩ রানে ইনিংস শেষ হয়ে গেল ভারতের।

ভারতের বিরুদ্ধে কার্যত প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে আউট করতেই পারেননি জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজার মতো বাঘা বাঘা বোলাররা। ৫৫ রানের এক অপরাজিত ইনিংস খেলে বাভুমা আন্তর্জাতিক ক্রিকেটকে বুঝিয়ে দিলেন চোট সারিয়ে এবার তিনি ফিরে এসেছেন স্বমহিমায়।

ম্যাচের প্রথম দিনেই ইডেনের পিচ যে সঙ্গ দেবে না দুদলের কাউকেই তা কার্যত বোঝা গিয়েছিল। কিন্তু এই পিচেই অপ্রতিরোধ্য ৫৫ রানের ইনিংস খেললেন বাভুমা। ১৩৬ বলের ইনিংসে নিজের দলকে লড়াই করার জায়গায় পৌঁছে দিলেন বাভুমা। তিনিই একমাত্র ব্যাটার যিনি ইডেন টেস্টে অর্ধশতরান করলেন। পঞ্চাশ রান পেরোতেই ইডেনের দর্শকরা তাকে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান। তাঁর লড়াই ছাড়া রবিবার দক্ষিণ আফ্রিকার মাথায় জয়ের মুকুট কখনওই উঠত না। তবে করবিন বসও এক্ষেত্রে কিছুটা কৃতিত্বের দাবি রাখেন। তিনি ২৫ রান আউট হয়ে যাওয়ার পর ভারতকে বিশেষ কষ্ট করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে অলআউট করতে।

কিন্তু চেষ্টাই সার, জয় এলো না ভারতের ঝুলিতে। ভারতীয় বোলারদের মধ্যে সফল হয়েছেন জাদেজা। তিনি পঞ্চাশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। দুই রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সিরাজ। ৩০ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং জশপ্রীত বুমরা। ব্যাটারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর ছড়া আর কেউই দাগ কাটতে পারেননি। ওয়াশিংটন সুন্দর করেছেন ৩১ রান। প্রথম ওভারেই মার্কো জানসেনের বলে আউট হয়ে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। 

তৃতীয় ওভারে জানসেন তুলে নেন লোকেশ রাহুলের উইকেট। ১ রানে ২ উইকেট হারানো দলের ইনিংস ঠিক করার চেষ্টা করেন ওয়াশিংটন  এবং ধ্রুব জুড়েল। এরপর সাইমন হার্মারকে ছক্কা মারতে গিয়ে উইকেট তুলে দেন জুড়েল। এরপর তো শুধু যাওয়ার পালা। একে একে পন্থ ২,  জাদেজা ১৮ রান করে বিদায় নেন। শেষ বেলায় আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু হার্মারের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। এই আউটই ১৫ বছর পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা টেস্ট জয় নিশ্চিত করে দেয়।

স্পিন সহায়ক উইকেটে সাইমন হার্মারের বল খেলতে সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসের উপর দ্বিতীয় ইনিংসেও তিনি চারটি উইকেট শিকার করেছেন। খরচ করেছেন মাত্র ২১ রান। ১৫ রানে ২ উইকেট নিয়েছেন মার্কো জানসেন। ৩৭ রানে দুই উইকেট নিয়েছেন কেশব মহারাজ। গত বছর স্পিন সহায়ক উইকেটে খেলতে গিয়ে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এবারের মতো সেবারও কোচ চিলেন গম্ভীর। এবার হারল দক্ষিণ আফ্রিকার কাছে। একইভাবে এই টেস্ট সিরিজ জেতার আর সুযোগ নেই ভারতের সামনে। কারণ ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই টেস্ট ম্যাচের অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে।  গুহাটিতে পরের টেস্ট খেলা হবে। এতে খুব বেশি হলে ড্র করতে পারবে ভারত। এবার কি শিক্ষা নেবেন গৌতম গম্ভীর, বলবে সময়। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ