‘ঘুষ দিয়ে বিশ্বকাপ হকির দায়িত্ব পেয়েছে ভারত’

বেলজিয়ামের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতকে বিশ্বকাঁপ হকির দায়িত্ব দেওয়া নিয়ে বিস্ফোরক বয়ান দিলেন বেলজিয়ামের খেলোয়াড় ভ্যান স্ট্রাইডংক।

সে দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপ হকির দায়িত্ব পেতে ভারত আন্তর্জাতিক হকি ফেডারেশনকে মোটা টাকা দিয়েছে। সেটা না হলে পর পর একটি দেশই কেন তিনবার বিশ্বকাপ হকি আয়োজনের দায়িত্ব পাবে। তার প্রশ্ন, আন্তর্জাতিক হকি ফেডারেশন কোন অজানা কারণে, ২০২৩-য়ের বিশ্বকাপ হকি আয়োজনের দায়িত্ব ভারতের হাতে তুলে দিল। ভারতে এর আগে দুইবার বিশ্বকাপ হকি আয়োজনের দায়িত্ব পায়। প্রথমবার ২০১০য়ে। সে বছর বিশ্বকাপ হকির আসর বসেছিল দিল্লিতে। ২০১৮-তে আসর বসেছিল ভুবনেশ্বরে। আর এ বছর সেই ওড়িশার কটকে। লক্ষ্য করলে দেখা যাবে শেষ চারটি বিশ্বকাপ হকির মধ্যে তিনটির আয়োজক দেশ ভারত।

বেলজিয়াম হকি খেলোয়াড় বলেন, বিশ্বকাপ হকির মতো একটি গুরুত্বপূর্ণ ক্রীড়ার আসরে ভারত সব দিকে নজর রাখবে বলে তিনি আশা করেন। বিশেষ করে জল ও খাবার। তাঁর আশা যে সব স্টেডিয়ামে হকি ম্যাচের আয়োজন করা হয়েছে, সে সব স্টেডিয়ামে সব ধরনের ব্যবস্থা থাকবে। গত বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম। এবারে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ভারতে এসেছে।

শুক্রবার ভারতের প্রথম খেলা ছিল স্পেনের বিরুদ্ধে। স্পেন দুই গোলে পরাজিত হয়েছে। রবিবার তাদের খেলা ইংল্যান্ডের বিরুদ্ধে। খেলা বীরসামুন্ডা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় শিবির বেশ চাঙ্গা। জয়ের ধারা বজায় থাকে কি না সেটাই দেখার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের