এশিয়াডের মঞ্চে আবারও উজ্জ্বল ভারত, শুটিংয়ে ষষ্ঠ সোনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শুটিংয়ে লক্ষ্যভেদ ভারতের। বৃহস্পতিবার দিনের শুরুতেই সোনা এল ভারতের ঘরে। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের ষষ্ঠ সোনা।  পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলসের ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল। ভারতের সরবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা সোনা উপহার দিলেন ভারতকে। তাঁদের মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর।  দ্বিতীয় স্থানে চিন। তৃতীয় স্থানে ভিয়েতনাম।

১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ছয়টি রাউন্ড ছিল। চিনের সঙ্গে টান টান লড়াই চলছিল ভারতের। শেষ পর্যন্ত ১৭৩৩ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থানে থাকে চিন। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। ১৭৩০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে ভিয়েতনাম।

চলতি এশিয়ান গেমসে শুটিংয়ে সবচেয়ে বেশি সাফল্য এসেছে ভারতের। মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে রুপো জিতে নেন সিফ্ট কৌর সামরা, অশি চোকসি, মানিনি কৌশিক।  ২৫ মিটার পিস্তল শুটিং থেকে সোনা জিতেছেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান। তাঁদের পয়েন্ট ১৭৫৯। দ্বিতীয় চিন। মহিলাদের পর পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলসের দলগত ইভেন্টেও এসেছে  সোনা।

বৃহস্পতিবার সাতসকালে ভারতের শিব নারওয়াল, অর্জুন সিং চিমা এবং সরবজিৎ সিং ফাইনালে হারিয়ে দিলেন চিনের শুটিং টিমকে। টানটান ম্যাচে ভারতীয় শুটাররা ১৭৩৪ পয়েন্ট তোলেন। আর চিনা দল তোলে ১৭৩৩ পয়েন্ট। এটা চলতি ইভেন্টে শুটিংয়েই ভারতের তৃতীয় সোনা।

এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা হল ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে ভারতের ঝুলিতে। সামনে প্যারিস অলিম্পিক। অলিম্পিকের মহামঞ্চের প্রস্তুতি যেন হানঝাউতেই সেরে নিচ্ছেন ভারতীয় শুটাররা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে