চোটের কারণে টি-২০ বিশ্বকাপে দল থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার হর্ষিত রানা

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। খেলা শুরুর আগেই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেসার হর্ষিত রানা। তাঁর চোট নিয়ে আগেই উদ্বেগ তৈরি হয়েছিল। এবার স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার খবর মিলেছে সূত্র মারফত। 

নভি মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোট পান ভারতের পেসার হর্ষিত রানা। সেই চোটের কারণেইশনিবার থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি।  আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। প্রস্তুতি ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। বাধ্য হয়ে মাঠ ছেড়েছিলেন। তবে তাঁর আঘাত কতটা তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। ইতিমধ্যে ওয়াশিংটন সুন্দরের দলের সঙ্গে নেই। তবে আশা করা হচ্ছে নিদিষ্ট সময়ে দলের সঙ্গে যোগ দেবেন। এরআগে, তিলক ভার্মা কিউইদের বিরুদ্ধে সিরিজ মিস করেছিলেন। তবে তিনি ফিটনেস ফিরে পেয়েছেন। দুটি প্রস্তুতি ম্যাচে খেলেছেন। টি-২০ বিশ্বকাপে ১৫ জনের একটি স্কোয়াড তৈরি করা হয়েছিল। হর্ষিত রানা ছিটকে যাওয়ায় নতুন কাউকে আনা হতে পারে সেখানে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হর্ষিত রানাকে ছাড়াই খেলতে হবে টিম ইন্ডিয়াকে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত তাদের অভিযান শুরু করবে। এমনিতেও প্রথম একাদশে ছিলেন না হর্ষিত। অতিরিক্ত প্লেয়ারদের তালিকায় ছিলেন তিনি। এবার সেখান থেকেও ছিটকে গিয়েছেন হর্ষিত। টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পান্ড্য,  শিবম দুবে, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ।

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন