আসন্ন টি-২০ বিশ্বকাপের শুরুতেই ভারত-পাক মহারণ, দেখে নিন সূচি

চলতি বছর ফের বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর ফের বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। এবারের কুড়ি-বিশের এই মেগা টুর্নামেন্টের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়। শুক্রবার তার সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২১ সালের পুনরাবৃত্তি ঘটল সেখানে। এবারও টি-২০ বিশ্বকাপ শুরুতেই হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবে এই দুই দল।

বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর। সেদিন সিডনিতে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং রানার্স নিউজিল্যান্ড। আর ৯ এবং ১০ নভেম্বর খেলা হবে বিশ্বকাপের সেমি ফাইনালগুলি। সেমির একটি ম্যাচ হবে সিডনি। আর একটি হবে অ্যাডিলেডে। ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে মেগা টুর্নামেন্টের ফাইনাল। এমনটাই জানা গিয়েছে আইসিসি-র সূচি থেকে। 

এবারের টি-২০ বিশ্বকাপের মূল পর্বের গ্রুপ-১-এ রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান। এছাড়া যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসবে আরও দু’টি দল। পাশাপাশি, গ্রুপ-২-এ রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। আর যোগ্যতা অর্জন পর্ব থেকে যুক্ত হবে আরও দুই টিম।  

 

  

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার