টেস্ট জয়ের জন্য ভারতকে ২৩১ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : হায়দরাবাদ টেস্ট জয়ের জন্য ভারতকে ২৩১ রানের লক্ষ্যমাত্রা দিল ইংল্যান্ড। এর আগে দ্বিতীয় ইনিংসে ৪২০ রানে অলআউট হয়ে যায় পোপরা। দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানে আউট হয়ে যান ওলি পোপ।

এদিন ১৪৬ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল ওলি পোপ। রেহানের সঙ্গে জুটি করে খেলা শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই রেহান আউট হয়ে যায়। এরপর হার্টলির সঙ্গে ৮০ রানের জুটি বাঁধেন পোপ। ৩৪ রানের মাথায় হার্টলি অশ্বিনের বলে আউট হয়ে যায়। এরপর মার্ক উড ফেরেন শূন্য রানে। এরপরে অবশ্য বেশিক্ষণ টিকে থাকেননি। দ্বিশতরান থেকে মাত্র ৪ রান দূরে জসপ্রীত বুমরার বলে বোল্ড আউট হয়ে যায় ওলি পোপ। পোপ যদি দ্বিশতরান করতে পারতেন, তাহলে ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে ছুঁতে পারতেন। উল্লেখ্য, ২০১০ সালে দ্বিতীয় ইনিংসে সফরকারী ব্যাটসম্যান হিসাবে দ্বিশতরান করেছিলেন ম্যাককালাম।

অন্যদিকে ভারতীয় বোলারদের মধ্যে সফলতম বোলার জসপ্রীত বুমরা। বুমরা ৪১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। অন্যদিকে তিন উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ১৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জাদেজা। পাশাপাশি অক্ষয় প্যাটেল নিয়েছেন একটি উইকেট। ইতিমধ্যে ২৩১ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছোতে ক্রিজে নামলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। রোহিত, জয়সওয়ালরা ভারতকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে পারে কিনা, এখন সেটাই দেখার।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের