প্রেমিকা মাহিকাকে বিলাসবহুল গাড়ি উপহার হার্দিকের, দাম শুনলে চোখ কপালে উঠবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতার পরেই প্রায় ১২ কোটি টাকা দিয়ে ফেরারি কেনন ভারতের তারকা অলরাউন্ডার এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যে। নতুন গাড়ি কিনেই প্রেমিকা মাহিকা শর্মাকে সেই গাড়ি চাপিয়ে ঘুরিয়েছেন। মাহিকা হার্দিকের সর্বক্ষণের সঙ্গী। এক মুহূর্তও তাঁকে কাছছাড়া করেন না। প্রেমিকার প্রতি হার্দিক নিজের গভীর অনুরাগের বহিঃপ্রকাশও করেছেন বহুবার। এমনকি মাঠে নিজের সাফল্যের পেছনে মাহিকার অবদানের কথাও স্বীকার করেছেন তিনি। আইপিএল চলাকালীন এবার মনের মানুষকে উপহার হিসেবে দিলেন ভারতের প্রথম ‘মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস’—একটি বিলাসবহুল গাড়ি, যার আনুমানিক মূল্য ১.৭ কোটি টাকা। 

মাত্র কয়েক সপ্তাহ আগেই হার্দিক নিজের জন্য প্রায় ১২ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফেরারি গাড়ি কিনেছিলেন। আর এবার তিনি মাহিকাকে চমকে দিলেন সদ্য বাজারে আসা এই প্রিমিয়াম গাড়িটি উপহার দিয়ে। এই গাড়ি বর্তমানে ভারতের অন্যতম  বিলাসবহুল গাড়ি হিসেবে বিবেচিত হয়। গাড়িটির পাশে দাঁড়িয়ে এই জুটির ছবি তোলার মুহূর্তগুলো দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই সঙ্গেই প্রেমিকার প্রতি হার্দিকের ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন তাঁর অনুরাগীরা। অনেকেই বলেছেন একেই বলে ভালোবাসা। 

 

হার্দিক রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে জয় এনে দিয়েছেন। দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (৭৮) এবং রায়ান রিকেলটনের (৮১) ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে অনায়াসেই পরাজিত করে মুম্বই। এই জয়ের মাধ্যমে মুম্বই আইপিএল-এর গত ১৩ বছরে নিজেদের উদ্বোধনী ম্যাচে হারের ক্ষরা কাটিয়েছে। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারানোর পর থেকে আইপিএল-এর প্রতিটি মরশুমের প্রথম ম্যাচেই তারা হেরে আসছিল। তবে এবার এবার পাঁচবারের ট্রফি জয়ী দল ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে নেয়। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্দিক বলেন, “স্বভাবতই, এটি ছিল এক দীর্ঘ প্রতীক্ষা। ১৩ বছর তো কম সময় নয়। আর আপনারা জানেন, প্রতিবারই যখন আমরা মাঠে নেমেছি, আমরা চেয়েছি জয় দিয়ে শুরু করতে এবং দারুণভাবে এগিয়ে যেতে। আমরা অত্যন্ত আনন্দিত—পুরো দলই ভীষণ খুশি যে, অবশেষে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পেরেছি।”

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪