পাকিস্তানকে হেলায় উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

বিরাট, রোহিতরা গত টি-২০ বিশ্বকাপের আসরে যেটা পারেননি সেটা করে দেখাল মিতালি, ঝুলনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট, রোহিতরা গত টি-২০ বিশ্বকাপের আসরে যেটা পারেননি সেটা করে দেখাল মিতালি, ঝুলনরা। পাকিস্তানকে ফুঁ  মেরে উড়িয়ে দিয়ে এবারের মহিলাদের বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাক দলকে ১০৭ রানে হারাল ওমেন ইন ব্লু। ভারতের বোলিংয়ের সামনে পাকিস্তান প্রায় দাঁড়াতে পারেনি বললেই চলে। রাজশ্বরী গায়কোয়াড় (৩টি উইকেট), ঝুলন গোস্বামী (২টি উইকেট), স্নে রানাদের (২টি উইকেট) দাপটে পুরোপুরি তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং লাইনআপ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা এবং মেঘনা সিং।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। শুরুতেই শেফালি বর্মা (০) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা। স্মৃতির ব্যাট থেকে আসে ৫২ রানের দুর্দান্ত একটা ইনিংস। পাশাপাশি, দীপ্তি করেন ৪০ রান। যদিও দল ১০০ রানের গণ্ডি পেরানোর আগেই তারা ফিরে যান। এরপর হরমনপ্রীত (৫), রিচা (১) এবং মিতালির (৯) উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। তবে শেষ দিকে দলকে স্নে রানা (৫৩) এবং পূজা বস্ত্রকারের (৬৭) চওড়া ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ঝুলনদের আগুনে বোলিংয়ের দাপটে চাপে পড়ে যায় পাক দল। শুরু থেকেই সেইভাবে রান তুলতে পারছিল না তারা। এরপর একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ৪২ ওভারে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের সেরা হয়েছেন পূজা বস্ত্রকার।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার