শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত। রশিদ খানদের উড়িয়ে দিলেন শুভমন গিল-ঈশান কিশনরা। আজ, বুধবার উত্তরপ্রদেশের লখনউয়ের একনা স্টেডিয়ামে দ্বিতীয় ওডিআই খেলার জন্য মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি। ব্যাট করতে নেমেই প্রথমে ধাক্কা খায় ভারত। মাত্র ৪ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। যদিও তাঁর উইকেট হারিয়ে চাপে পড়েনি ভারত। চালিয়ে খেলতে থাকেন ভারতের অধিনায়ক শুভমন গিল। শুরুটা ভালো করেন রোহিত শর্মাও। কিন্তু হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে রশিদ খানের দুরন্ত স্পিনে বোল্ড হয়ে যান রোহিত। তাঁর স্কোর ৪৮।

আরও পডুন: জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

তারপরে নামেন ঈশান কিশন। তিনি ও শুভমন মিলে কার্যত নাস্তানাবুদ করে দেন আফগানিস্তানের বোলারদের। শুভমন করেন ১৫৪ রান আর ঈশানের ব্যক্তিগত স্কোর ১২৫। তাঁদের কাঁধে ভর করেই টিম ইন্ডিয়ার স্কোর পৌঁছয় ৪০২ রানে। শেষের দিকে শ্রেয়স আইয়ার ছাড়া ভারতের আর কোনও ব্যাটার বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। শ্রেয়স করেন ২৬ রান। শূন্য রানে আউট হয়ে যান লোকেশ রাহুল। ওয়াশিংটন সুন্দর করেন ১৯ রান। বাকি কোনও ব্যাটার দশ রানের গণ্ডি পার হননি। শেষের দিকে ঝোড়ো ভাবে ব্যাট করতে গিয়ে হু হু করে উইকেট পড়ে যায় ভারতের।

খুবই সাধারণ মানের বোলিং করে আফগানিস্তান। তাঁদের দলে রশিদ খানের মতো দক্ষ স্পিনার থাকা সত্ত্বেও ভারতকে চাপে ফেলতে ব্যর্থ হন আফগানরা। নাঙ্গেয়ালি-আ-খারোতি নেন চার উইকেট। রশিদ খান আট ওভারে ৪৮ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। বাকি একটি করে উইকেট নেন গজনফর, মোহাম্মদ সেলিম সাফি। আফগানদের সামনে রানের পাহাড় খাড়া করে দিয়েছে ভারত। এবার সেই পাহাড়ে ওঠাই বড় চ্যালেঞ্জ আফগানিস্তানের সামনে।

মা-বাবার অশান্তি থামাতে গিয়েই মর্মান্তিক পরিণতি, মহারাষ্ট্রের দুর্ঘটনায় কুনালকে হারিয়ে কী বলছে পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা