জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ঠিক ২৮ বছর আগে বিশ্বকাপের মঞ্চে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল অস্ট্রিয়া। আর আজ, বুধবার (ভারতীয় সময়) সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। স্যান ফ্রান্সিসকোয় মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া- জর্ডন। সেই ম্যাচে ৩-১ গোলে জর্ডনকে হারিয়ে দিল ইউরোপের এই দেশটি। একটু ধীর গতিতে শুরু হওয়া ম‍্যাচের ২১তম মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় অস্ট্রিয়া। গোল বক্সের বাইরে বল পেয়ে গতিময় বাঁকানো শটে দূরের গোল পোস্ট দিয়ে জর্ডনের জাল খুঁজে নেন অস্ট্রিয়ার শ্মিড। তবে অস্ট্রিয়া প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলছিল। হাফটাইমে স্কোর দাঁড়ায় ১-০। সেকেন্ড হাফে সমতায় ফিরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় জর্ডন।

আরও পডুন: ম্যাচ শেষে অপূর্ণ ইচ্ছা জানিয়ে কেঁদেছিলেন অঝোরে, মা’কে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম‍্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় জর্ডন। ওলওয়ানের শট অস্ট্রিয়ার গোল পোস্টের ভিতর দিকে লেগে বল জড়ায় জালে। কিছুই করার ছিল না অস্ট্রিয়ার গোলরক্ষকের। কিন্তু তারপরেই জর্ডনকে দুরমুশ করে দেয় অস্ট্রিয়া। ৭৬তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। কর্নার থেকে আসা বলে লাফিয়েও হেড করতে পারেননি আর্নাতোভিচ। তার পিছনেই থাকা জর্ডানের সেন্টারব‍্যাক ইয়াজানের মাথা ছুঁয়ে বল যায় জালে। হয়ে যায় আত্মঘাতী গোল। তারপরে শত চেষ্টা করেও আর কামব্য়াক করতে পারেনি জর্ডন। অস্ট্রিয়ার শক্ত ডিফেন্স ভেঙে এগোতে ব্যর্থ হয় জর্ডন। উল্টে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বাদশ মিনিটে মধ্যপ্রাচ্যের এই দলটি হজম করে আরও একটি গোল। ভিএআরের পরামর্শে টিভি রিপ্লেতে জর্ডনের আবু জারিকের হ‍্যান্ডবলে পেনাল্টি দেন রেফারি। সেই সুযোগ হাতছাড়া করেননি অস্ট্রিয়ার আর্নাতোভিচ। সোজা প্রতিপক্ষের গোল পোস্টে পাঠিয়ে দেন বল। ৩-১ গোলে জিতে যায় অস্ট্রিয়া। 

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে