আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যাট হাতে তাণ্ডবলীলা চালিয়েছিলেন অভিষেক শর্মা। আর বল হাতে ভেল্কি দেখালেন রবি বিষ্ণোই-নীতীশ রেড্ডিরা। ফলশ্রুতিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে আফগানদের ১২৭ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলেন শ্রেয়স আইয়াররা। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২২১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ১৪.১ ওভারে ৯৪ রানেই গুটিয়ে যায় আফগানরা।

রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। ব্যাট করতে নেমেই তাণ্ডব চালাতে শুরু করেন দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা। উল্টোপ্রান্তে থাকা সঞ্জু স্যামসন ছিলেন খানিকটা রক্ষণাত্মক খোলসে। মাত্র ২১ বলেই ৫০ রানের পার্টনারশিপ জোড়ে ভারতের ওপেনিং জুটি। পঞ্চম ওভারে মোহাম্মদ নবির বলে সঞ্জুর ক্যাচ ফেলে দেন ইব্রাহিম জাদরান। তখন ২২ রানে ব্যাট করছিলেন ভারতের ওপেনার। ওই ওভারেই পর পর ছক্কা, ছক্কা ও চার হাঁকান অভিষেক। মাত্র ১৬ বলেই পাঁচটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের ১৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা। ষষ্ঠ ওভারে বল করতে আসা রশিদ খানকেও বেধড়ক ঠ্যাঙানি দেন অভিষেক। শেষ তিন বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে পাওয়ার প্লে-তে দলকে ১০০ রানে পৌঁছে দেন।

অর্ধশতরানের পরে আরও খুনে মেজাজ ধারণ করেন অভিষেক। আফগানিস্তানের কোনও বোলারকেই রেয়াত করেননি। মারার বল পেলেই মাঠের বাইরে ফেলেছেন। মাত্র ৩০ বলেই ৯টি চার ও ১০টি ছক্কার সাহায্যে শতরানে পৌঁছে যান। সেই সঙ্গে বিশ্বরেকর্ডও গড়েন। টেস্ট খেলুড়ে দেশগুলির খেলোয়াড়দের মধ্যে দ্রুততম শতরান গড়ার রেকর্ড নিজের নামে করে নেন ভারতের তরুণ ওপেনার। শতরানের পরেই ধ্বংসলীলা থামাননি। ১০তম ওভারে রশিদ খানের বলে বড় শট খেলতে গিয়েই রহমানুল্লাহ গুরবাজের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ৩৪ বলে ১০৮ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলে যান অভিষেক। তাঁর চোখধাঁধানো ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১১টি ছক্কায়। প্রথম উইকেটে ১৪২ রান যোগ হওয়ায় শক্ত ভিতের উপরে দাঁড়ায় ভারতের ইনিংস।

অভিষেক ফিরে যাওয়ার পরে তিন নম্বরে ব্যাট করতে আসা তিলক ভার্মা বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রশিদ খানের পরের ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তাঁর অবদান চার বলে ২ রান। রক্ষণের খোলসে থাকা সঞ্জুও হাত খুলে খেলতে শুরু করেন। তিনি ২টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৩৪ বলে টি টোয়েন্টিতে নিজের অষ্টম অর্ধশতক পূর্ণ করেন। যদিও অর্ধশতরানের পরেই আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। পাঁচ নম্বরে নেমে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা চালিয়েছিলেন শিবম দুবে। তিনিও বেশিদূর এগোতে পারেননি। ১৬তম ওভারে আজমাতুল্লাহ ওমরজাইয়ের তৃতীয় বলে রশিদ খানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। ৯ বলে ১৪ রান করেন শিবম।

এর পর পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার ও ঈশান কিশন। দুজনে ১৭ ওভারে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৮তম ওভারে ফজলহক ফারুখির পঞ্চম বলে রান নিতে গিয়ে আউট হয়ে যান ঈশান কিশন (৮ বলে ১০)। পরের ওভারে আবদোল্লাহ আহমদজাইয়ের বলে নূরু উর রহমানের তালুবন্দি হয়ে ফেরেন নীতীশ রেড্ডি (৩ বলে ১)। শেষ ওভারে ফজলহক ফারুখির বলে ফিরে যান অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি করেন ২০ বলে ২৯ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারতের রান দাঁড়ায়। অক্ষর পটেল ৫ রানে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে আজমাতুল্লাহ ওমরজাই ২৭ রানে দুই উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২২ রানের বিশাল লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারতীয় বোলারদের দাপটের সামনে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেননি ইব্রাহিম জাদরানরা। চতুর্থ ওভারে বল করতে এসে রহমানুল্লাহ গুরুবাজকে (১৫) ফিরিয়ে প্রথম ধাক্কা দিয়েছিলেন অক্ষর পটেল। সেই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি। প্রথম পাওয়ার প্লের মধ্যেই অসহায়ভাবে আত্মসমর্পণ করে সাজঘরে ফেরেন সেদেকুল্লাহ অটল (১), ডারউইস রাসুলি (০) ও অধিনায়ক ইব্রাহিম জাদরান (২৫)। ছয় নম্বরে ব্যাট করতে নামা নুর উর রহমান ১৫ বলে ১১ রান করে আউট হয়ে যান। মোহাম্মদ নবিকে (৮) ফিরিয়ে দেন নীতীশ রেড্ডি। ওই ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান আজমাতুল্লাহ ওমরজাই (১৭)। মুজিব উর রহমান (০), রশিদ খানরা (৬) দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। ১৫তম ওভারে বল করতে এসে প্রথম বলেই আবদোল্লাহ আহমদজাইকে (৬) ফিরিয়ে আফগানদের ইনিংস গুটিয়ে দেন রবি বিষ্ণোই।

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?