আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আফগানিস্তানের বাঘা-বাঘা বোলারদের কাছে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুঃস্বপ্ন হয়ে আবির্ভূত হলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মোহাম্মদ নবি-রশিদ খানদের পিটিয়ে ছাতু করে ১৬ বলে করেছিলেন অর্ধশতরান। পরের অর্ধশতরান করতে নিলেন মাত্র ১৪ বল। অর্থা‍ৎ ৩০ বলেই টি টোয়েন্টি ক্রিকেটে নিজের তৃতীয় শতরান পূর্ণ করলেন ভারতের রান মেশিন। অভিষেকের শতরানের ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১০টি ছক্কায়।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। ব্যাট করতে নেমেই তাণ্ডব চালাতে শুরু করেন দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা। উল্টোপ্রান্তে থাকা সঞ্জু স্যামসন ছিলেন খানিকটা রক্ষণাত্মক খোলসে। মাত্র ২১ বলেই ৫০ রানের পার্টনারশিপ জোড়ে ভারতের ওপেনিং জুটি। পঞ্চম ওভারে মোহাম্মদ নবির বলে সঞ্জুর ক্যাচ ফেলে দেন ইব্রাহিম জাদরান। তখন ২২ রানে ব্যাট করছিলেন ভারতের ওপেনার। ওই ওভারেই পর পর ছক্কা, ছক্কা ও চার হাঁকান অভিষেক। মাত্র ১৬ বলেই পাঁচটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের ১৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক শর্মা। ষষ্ঠ ওভারে বল করতে আসা রশিদ খানকেও বেধড়ক ঠ্যাঙানি দেন অভিষেক। শেষ তিন বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে পাওয়ার প্লে-তে দলকে ১০০ রানে পৌঁছে দেন।

অর্ধশতরানের পরে আরও খুনে মেজাজ ধারণ করেন অভিষেক। আফগানিস্তানের কোনও বোলারকেই রেয়াত করেননি। মারার বল পেলেই মাঠের বাইরে ফেলেছেন। মাত্র ৩০ বলেই ৯টি চার ও ১০টি ছক্কার সাহায্যে শতরানে পৌঁছে যান। সেই সঙ্গে বিশ্বরেকর্ডও গড়েন। টেস্ট খেলুড়ে দেশগুলির খেলোয়াড়দের মধ্যে দ্রুততম শতরান গড়ার রেকর্ড নিজের নামে করে নেন ভারতের তরুণ ওপেনার। শতরানের পরেই ধ্বংসলীলা থামাননি। ১০তম ওভারে রশিদ খানের বলে বড় শট খেলতে গিয়েই রহমানুল্লাহ গুরবাজের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ৩৪ বলে ১০৮ রানের এক অবিস্মরণীয় ইনিংস খেলে যান অভিষেক। তাঁর চোখধাঁধানো ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ১১টি ছক্কায়।

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড