দুর্দান্ত কে এল রাহুল, প্রথম একদিনের ম্যাচে অজিদের অবলীলায় হারাল হার্দিকরা

প্রথমে ব্যাট করে ৩৫ দশমিক ৪ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: কে এল রাহুল আর রবীন্দ্র জাদেজার চওড়া ব্যাটের ওপরে ভর করে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে অবলীলায় হারাল হার্দিক বাহিনী। ৬১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। রাহুল ৭৫ এবং জাদেজা ৪৫ রানে অপরাজিত থাকেন। ইনিংসের শুরুতে মিচেল স্টার্ক ও মার্ক স্টইনিস আগুন ঝরানো বোলিং করে ভারতকে চেপে ধরলেও বাকি অজি বোলাররা তেমন ছাপ ফেলতে পারেননি।

জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় শিবির। দ্বিতীয় ওভারের শেষ বলে স্টইনিসের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে যান ঈশান কিষাণ (৩)। পঞ্চ ওভারে বল করতে এসে পর পর দুই বলে বিরাট কোহলি (৪) ও সূর্য কুমার যাদবকে (০) ফিরিয়ে ভারতকে জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বিধ্বংসী হয়ে ওঠা স্টার্ক-স্টইনিসদের আক্রমণ সামাল দেওয়ার চেষ্টা করেন শুভমন গিল ও কে এল রাহুল। ২৩ রান যোগ করার পরে গিলকে ফেরান স্টার্ক। এর পরে অধিনায়ক হার্দিক পাণ্ড্য ও রাহুল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দুজনে ৪৪ রান তোলেন। ভারত অধিনায়ককে (৩১ বলে ২৫) ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দেন স্টইনিস।

৮৩ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া। এর পরে কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা জুটি বেঁধে দেখেশুনে খেলতে থাকেন। ২৫ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ১০০। ৭৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। আর তার পরেই হাত খুলে খেলতে শুরু করেন। এমনকী ছক্কাও হাঁকান। তাঁকে যোগ্য সঙ্গত করতে থাকেন জাদেজাও। শেষ পর্যন্ত ৪০ ওভারেই কাঙ্খিত জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া। যে মিচেল স্টার্ক শুরুতে ভারতীয় শিবিরে হাড় কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন তাঁর বলই সীমানার বাইরে পাঠিয়ে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা।

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার