বিশাখাপত্তনমে বৃহস্পতিতে ফের অজিদের মুখোমুখি সূর্য যাদবরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠেই অস্ট্রেলিয়ার কাছে দুরমুশ হয়ৈচেন রোহিত শর্মা-বিরাট কোহলি। ওই লজ্জাজনক হারের পাঁচ দিনের মাথায় আজ বৃহস্পতিবার ফের বিশ্বজয়ীদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে দুই দল। ভারতের যেমন লক্ষ্য থাকবে অজিদের হারিয়ে বিশ্বকাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়া, তেমনই বিশ্বকাপজয়ীদের লক্ষ্য থাকবে জয় নিশ্চিত করা।

যদিও অজিদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ টিম ইন্ডিয়ার অধিকাংশ সিনিয়র ক্রিকেটার নেই। বিশ্বকাপে খেলা সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা আর ঈশান কিশন রয়েছেন। বাকি সবাই তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়। ফলে রুতুরাজ গায়কোয়াড়-যশস্বী জয়সোয়ালদের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুবর্ণ সুযোগ থাকছে। সামনের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ওই প্রতিযোগিতার জন্য এখন থেকেই দল গোছানোর কাজ শুরু করে দিতে চাইছেন ভারতীয় নির্বাচকরা। সেই কারণেই তরুণ খেলোয়াড়দের পরখ করে নিতে চাইছেন। অন্যদিকে দলের অধিনায়ক প্যাট কামিংস, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ-সহ একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটারও চলতি সিরিজে খেলছেন না। তবে অজিদের দলে রয়েছেন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের নায়ক ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডরা।

বিশাখাপত্তনমের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। ফলে বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। পেসারদের তুলনায় স্পিনাররাই বাড়তি সুবিধা পেয়ে থাকেন। ফলে এদিন টিম ইন্ডিয়া বাড়তি সুবিধা পেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও টস ভাগ্য জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারে। যেমনটা হয়েছিল আমদাবাদে বিশ্বকাপ ফাইনালে। টসে জিতে বোলিং নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩