বুমরার ৫ উইকেট, ১০৪ রানে থামল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, পার্‌থ: যশপ্রীত বুমরার আগুনে বোলিংয়ের মুখে ধরাশায়ী অজি ব্যাটিং লাইন আপ। শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারলেন না অ্যালেক্স ক্যারিরা। ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়া তো দূরের কথা, ঠিক মতো দাঁড়াতেই পারলেন অস্ট্রেলিয়ার নিচের সারির ব্যাটাররা। ফলস্বরূপ ১০৪ রানেই গুটিয়ে গেলেন প্যাট কামিন্সরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন মিচেল স্টার্ক (২৬)। প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামছেন যশস্বী জয়সোয়াল-কেএল রাহুলরা।

শুক্রবার (২২ নভেম্বর) পার্‌থের বাউন্সি পিচে প্রথমে ব্যাট করতে নেমে ১৫০ রানেই গুটিয়ে গিয়েছিল ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়াকে অল্প রানে বেঁধে রাখার পরেও ব্যাট করতে নেমে চরম বিপাকে পড়ে অজিরা। যশপ্রীত বুমরা-মহম্মদ সিরাজের বোলিং তোপে পড়ে অজি ব্যাটারদের দশা ছাড়ায় ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’।  অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করেছিল। ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি ও নাথান লায়ন। কিন্তু দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। বুমরার বলে চালাতে গিয়ে ঋষভ পন্থের হাতে ধরা পড়েন ক্যারি। নিজের প্রথম ওভারের প্রথম বলেই অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকে সাজঘরে ফিরিয়ে পার্‌থে পাঁচ উইকেট ঝুলিতে পোরেন ভারত অধিনায়ক।

নৈশপ্রহরী হিসাবে নামা নাথান লায়নও বেশিক্ষণ টিকতে পারেননি। হর্ষিত রানার বাউন্সারে ঘায়েল হয়ে গালিতে রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে করেন মাত্র ৫ রান। শেষ উইকেটে দুই বোলার মিচেল স্টার্ক ‌ও জশ হ্যাজলউড খানিকটা লড়াই করেন। দুজনে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দিয়ে চরম লজ্জার হাত থেকে বাঁচান। শেষ পর্যন্ত হর্ষিত রানার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টার্ক (২৬)। ১০৪ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জশ হ্যাজলউড সাত রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে যশপ্রীত বুমরা ৩০ রানে ৫টি এবং হর্ষিত রানা ৪৮ রানে তিনটি উইকেট নিয়েছেন। বাকি ২টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ।

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা