মেলবোর্ন টেস্টের প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে প্রথম চার ব্যাটারের অর্ধ শতরানের সুবাদে বড় রানের ইনিংস গড়ার পথে অস্ট্রেলিয়া।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রথম দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেট হারিয়ে ৩১১। ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ (৬৮) ও অধিনায়ক প্যাট কামিন্স (৮)। ভারতের হয়ে যশপ্রীত বুমরা তিন উইকেট নিয়েছেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এই টেস্টেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ঘটেছে সাম কনস্টাসের। পোড়খাওয়া ব্যাটার উসমান খাওয়াজার সঙ্গে  দলের গোড়াপত্তন করতে নেমেছিলেন। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচে মোটেও নার্ভাস দেখায়নি নবীন খেলোয়াড়কে। বরং যশপ্রীত বুমরা-রবীন্দ্র জাদেজাদের আক্রমণকে ভোঁতা করে দিয়ে ওয়ান ডে’র মেজাজেই ব্যাট করতে থাকেন তরুণ ব্যাটার। শেষ পর্যন্ত ৬৫ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন কনস্টাস। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান খাওয়াজা ও মার্নুস লাবুশানে। দুই পোড়খাওয়া ব্যাটার মাথা ঠাণ্ডা করেই ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দলের স্কোর এগিয়ে নিয়ে যান। দুজনে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। খাওয়াজাকে (৫৭) ফিরিয়ে জুটি ভাঙেন যশপ্রীত বুমরা।

যদিও তাতে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি অজি শিবিরকে। কেননা তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান লাবুশানে ও স্টিভ স্মিথ। দুজনের জুটি ভাঙতে মাথা ঠুকতে শুরু করেন ভারতের বোলাররা। কনস্টাস-খাওয়াজার পরে অনায়াসেই অর্ধশতরান পেয়ে যান লাবুশানে। ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করতে শুরু করেন দুই পোড়খাওয়া অজি ব্যাটার। এক সময়ে মনে হচ্ছিল শতরান করার পণ করেই বোধহয় মাঠে নেমেছেন লাবুশানে। তবে শেষ পর্যন্ত জুটি ভাঙতে সক্ষম হন ওয়াশিংটন সুন্দর। সেট হয়ে যাওয়া লাবুশানেকে (৭২) ফিরিয়ে জুটি ভেঙে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন তিনি। এর পরেই খানিকটা বিপাকে পড়ে যায় অজিরা। শেষ বেলায় বল হাতে জ্বলে উঠে ট্র্যাভিস হেড (০) ও মিচেল মার্শকে (৪) ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান টিম ইন্ডিয়ার স্পিড স্টার। ৯ রানে তিন উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে যায় অজিরা। তবে ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারেকে সঙ্গে নিয়ে সেই চাপ কাটান স্টিভ স্মিথ। পঞ্চম উইকেটে দুজনে ৫৩ রানের জুটি গড়েন। ভাল খেলতে থাকে ক্যারেকে (৩১) ফেরান আকাশদীপ। শেষ লগ্নে আর যাতে কোনও উইকেট না হারাতে হয় তার জন্য মাটি কামড়ে পড়ে থাকেন স্মিথ ও অজি অধিনায়ক প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩১১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষে সাজঘরে ফেরেন দু’জনে।

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক