IND-BAN TEST SERIES: শেষ দিনে জিততে ভারতের দরকার চার উইকেট

শনিবার চতুর্থ দিনের খেলার শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ২৭২ রান।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: জমে উঠেছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট। শনিবার চতুর্থ দিনের খেলার শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ২৭২ রান। ৬৯ বলে ৪০ রানে অপরাজিত টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আর ৯ রানে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ। জিততে হলে বাংলাদেশকে করতে হবে  ৯০ ওভারে ২৪১ রান। আর লোকেশ রাহুলদের জিততে দরকার মাত্র চার উইকেট। তাই শেষদিনে দুই শিবিরের ধুন্ধুমার লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুক্রবার চতুর্থ দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪২। এদিন সকালে ভারতীয় বোলারদের প্রভাবই বিস্তার করতে দেননি দুই বাংলাদেশি ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন। প্রথম উইকেটে দুজনে ১২৪ রান সংগ্রহ করেন। ওই জুটি ভাঙেন উমেশ যাদব। এর পরে নিয়মিত উইকেট হারাতে থাকে টাইগাররা। অভিষেক টেস্টে শতরান করার পরেই রবিচন্দ্রন অশ্বিনের বলে সাজঘরে ফেরেন জাকির হোসেন। চা বিরতির সময়ে বাংলাদেশের রান দাঁড়ায় চার উইকেটে ২৩১।

কিন্তু চা পানের পরেই দ্রুত উইকেট হারায় টাইগাররা। ৫০ বলে ২৩ রান করে অক্ষর পটেলের বলে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। চার রানের মাথায় আউট হন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। পটেলের বল এগিয়ে খেলতে গিয়েছিলেন তিনি। বলের ফ্লাইট মিস করেন। স্টাম্প ছিটকে দেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। আজই খেলার ফলাফল নির্ধারিত হবে কিনা তা নিয়ে যখন জল্পনাস শুরু হয়েছিল তখনই মেহেদি হাসানকে নিয়ে রুখে দাঁড়ান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সপ্তম উইকেটে দুজনে মিলে ৮৪ বলে ৩৪ রান সংগ্রহ করেছেন।

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির