সুপার সানডেতে টিম ইন্ডিয়ার ডাবল ডোজ, রবিবাসরীয় দুই হাইভোল্টেজ ম্যাচে মেতেছে দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মানেই ছুটির আমেজ, আর তার সঙ্গে যদি থাকে টিম ইন্ডিয়ার ডাবল ম্যাচ! তাহলে উত্তেজনা যে তুঙ্গে উঠবেই, তা বলার অপেক্ষা রাখে না। আজ অর্থাৎ রবিবার ক্রিকেটপ্রেমীদের জন্য একেবারে বিশেষ হতে চলেছে। একই দিনে মাঠে নামছে ভারতের মহিলা ও পুরুষ-দু’টি জাতীয় দল, দুই মঞ্চে, দুই গুরুত্বপূর্ণ ম্যাচে।

দিনের শুরুতেই নজর থাকবে মহিলা ক্রিকেটে। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় মহিলা দল মুখোমুখি হবে বাংলাদেশের। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দল ব্যাটিং ও বোলিং এই দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। সেই ছন্দ বজায় রেখেই ফাইনালে ট্রফি জয়ের লক্ষ্য থাকবে ব্লু ব্রিগেডের সামনে।

আরও পড়ুন: সুপার এইটে আজ প্রোটিয়া বাহিনীর মুখোমুখি টিম ইন্ডিয়া, প্লেয়িং ইলেভেনে বড় বদল নিশ্চিত

তবে প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। এই অবস্থায় বরাবরই লড়াকু ভারত ও বাংলাদেশের দ্বৈরথ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ, অন্যদিকে ভারত এসেছে দুটি জয় নিয়ে। ব্যাংককে দুপুর ২টা থেকে শুরু হবে এই ম্যাচ। 

মহিলা দলের ফাইনাল শেষ হতেই সন্ধ্যায় ফের বড় মঞ্চে হাজির হবে টিম ইন্ডিয়া। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারতের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসী ভারত এবার সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগোতে চাইবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও বড় ম্যাচের দল হিসেবে পরিচিত। তাই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই ম্যাচ যে হাইভোল্টেজ হবে, তা নিশ্চিত।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের